নির্বাচনের মাধ্যমেই স্বৈরাচারী শক্তিকে মোকাবিলা করতে হবে: তথ্য উপদেষ্টা

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০১:৪০ পিএম

আগামী নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারী শক্তিকে মোকাবিলা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

তিনি বলেন, পরাজিত শক্তি এখনো সক্রিয় থাকলেও তাদের শক্তি গণঅভ্যুত্থানকারী শক্তির চেয়ে অনেক কম।

শনিবার (৪ জানুয়ারি) সিলেট প্রেসক্লাবে নির্বাচন বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) আয়োজনে সিলেট প্রেসক্লাব মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সৈয়দা রিজওয়ানা হাসান ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়ার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান সরকার সব ধরনের প্রতিকূলতা অতিক্রম করে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর।

পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য সচিব ফারজানা মাহবুব। সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে তথ্য সচিব ফারজানা মাহবুব বলেন, গণমাধ্যমকর্মী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একই পরিবারের সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজনে সাংবাদিকরা অগ্রগণ্য ভূমিকা পালন করবেন।

তিনি সাংবাদিকদের সব ধরণের গুজব ও অপতথ্য রুখে দেওয়ার পাশাপাশি সত্য ও ন্যায়ের পথে থেকে অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

একাত্তর/আরএ
‘সুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে’- দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের আগে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপি দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মিডিয়া সেল জানিয়েছে,...
নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় দেশের নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইন মন্ত্রণালয় তাদের মতামত ও পর্যালোচনায় স্পষ্ট জানিয়েছে, সংবিধানের নিয়ম ও ধারা...
বাংলাদেশের রাজনীতির আকাশে ঝড়ঝাপটা এসেছে বারবার, বদলেছে স্রোত। কিন্তু প্রতিকূলতার উত্তাল সমুদ্রে যে কজন রাজনৈতিক কাণ্ডারী নিজেদের নীতি, ধৈর্য আর ত্যাগের মহিমায় অটল থেকেছেন, তাদের অগ্রভাগে মির্জা...
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর