পোস্টাল ভোট বিডিতে নিবন্ধন ছাড়ালো ১৪ লাখ

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ১২:৪৫ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে আজ সোমবার (৫ জানুয়ারি) রাত ১২টা পর্যন্ত নিবন্ধন করা যাবে। গত ১৮ নভেম্বর উদ্বোধন হওয়া এই অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ১৪ লাখ ১০ হাজার ৯৬২ জন ভোটার নিবন্ধন করেছেন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে এই বিপুলসংখ্যক ভোটারের নিবন্ধনকে আশাব্যঞ্জন এবং বিশ্বে নজির সৃষ্টি করেছে বলে উল্লেখ করেছেন আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান।

তিনি সরকারি বার্তা সংস্থাকে বলেন, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। ইতোমধ্যে নিবন্ধনকারী ছয় লাখ ১৪ হাজার ৭০৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। আগামী ১০ জানুয়ারির মধ্যে সব প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পৌঁছানো হবে।

তিনি বলেন, এ পর্যায়ে আমাদের টার্গেট ১৫ লাখ ভোটারকে নিবন্ধন করা।

সালীম আহমাদ খান বলেন, প্রায় ১০ হাজার ভোটারের ঠিকানা সঠিকভাবে দেওয়া হয়নি। সঠিক ঠিকানা দেওয়ার জন্য তাদেরকে মেসেজ দেওয়া হয়েছে।

ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার আরও জানান, প্রবাসী যাদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে, ব্যালটের গোপনীয়তা রক্ষা করা তাদের দায়িত্ব। যদি কেউ গোপনীয়তা লঙ্ঘন করে, তবে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হতে পারে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনে বিপুল সাড়া পাওয়া গেছে এবং ইসি’র টার্গেট ফিলাপ হয়েছে।

তিনি বলেন, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনে দেশের মধ্যে ইন-কান্ট্রি পোস্টাল ভোট সময় বাড়ানো হবে কি-না, সে বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।

প্রবাসী বাংলাদেশি ভোটার ছাড়াও নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারী এবং কর্মস্থলের কারণে নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এই নিবন্ধন করছেন।

আজ সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী ১৪ লাখ ১০ হাজার ৯৬২ জন ভোটার নিবন্ধন করেছেন।

নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১১ লাখ ৯৫ হাজার ৩৭৭ জন এবং নারী ভোটার ২ লাখ ১৫ হাজার ৫৮৩ জন।

প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ দুই লাখ ৩২ হাজার ৬২০ জন নিবন্ধন করেছেন। 

এ ছাড়া মালয়েশিয়ায় ৮১ হাজার ৩৬৯ জন, কাতারে ৭৪ হাজার ৮৬২ জন ও ওমানে ৫২ হাজার ৪৯৬ জন প্রবাসী ভোটার নিবন্ধিত হয়েছেন।

দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ছয় লাখ ৬২ হাজার ১৫৬ জন।

জেলাভিত্তিক নিবন্ধনে শীর্ষে রয়েছে কুমিল্লায় ১ লাখ ৫ হাজার ৩৯০ জন। এরপরই ঢাকায় ৯৯ হাজার ৩৯৩ জন এবং চট্টগ্রামে ৮৮ হাজার ৭২৯ জন।

এদিকে, আসনভিত্তিক নিবন্ধনে ফেনী-৩ আসন ১৫ হাজার ৬০৩ জন নিয়ে সবার ওপরে রয়েছে। এছাড়া চট্টগ্রাম-১৫ আসনে ১৩ হাজার ৫৭২ জন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ১৫ দিনে বিশ্বের অন্তত ৭৫টি দেশে অবস্থানরত ছয় লাখ ১৪ হাজার ৭০৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

গত ১৮ নভেম্বর উদ্বোধন হওয়া এই অ্যাপের মাধ্যমে ১৪৮টি দেশ থেকে প্রবাসীরা তাদের সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধনের সুযোগ পাচ্ছেন। এছাড়া আইনি হেফাজতে থাকা ভোটাররাও এই প্রক্রিয়ায় নিবন্ধিত হতে পারছেন।

আরবিএস
ভোটার নিবন্ধনের সময় শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি ও সমমানের সনদ আবশ্যিকভাবে ডাটাবেজে সংযুক্ত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 
রাজনৈতিক স্বার্থে গণভোট ও জুলাই সনদকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এমন ব্যক্তিদের প্রশ্রয় না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস মঙ্গলবার বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ১৯টি সুপারিশসংবলিত চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করবেন।
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার)...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর