নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী: সিইসি

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০১:২২ পিএম

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন এখনও আত্মবিশ্বাসী ও প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন।

সোমবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন প্রাঙ্গণে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশন (ইসি) বরাবর আপিল করার জন্য স্থাপিত কেন্দ্র পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।

এর আগে, এ এম এম নাসিরউদ্দিন আপিল কার্যক্রম পরিচালনা করার অস্থায়ী কেন্দ্রের এগারোটি বুথ সরেজমিনে পরিদর্শন করে সার্বিক পরিস্থিতির বিষয়ে খোঁজ খবর নেন।

পরিদর্শন শেষে আপিলের জন্য নির্বাচন কমিশনের নেওয়া সার্বিক প্রস্তুতির বিষয়ে সন্তোষ প্রকাশ করে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন বলেন, আপনারা দেখতেই পারছেন যে আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি থাকলেও, সময়ের সঙ্গে তা কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার।

এ সময় তিনি আরও বলেন, আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আত্মবিশ্বাসী। ইনশাআল্লাহ, আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় সেটা সম্ভব হবে বলে নির্বাচন কমিশন বিশ্বাস করে।

আজ সকাল দশটা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, ২০২৬ উপলক্ষে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনের বরাবর আপিল করার প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।

নির্বাচন কমিশনে স্থাপিত নির্দিষ্ট দশটি বুথে প্রয়োজনীয় নির্দেশনা মেনে প্রার্থী বা সংশ্লিষ্ট পক্ষ আপিল করতে পারবেন। 

এছাড়া, এ সংক্রান্ত যে কোনো তথ্য জানতে বা আপিল নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে, আগ্রহীদের কেন্দ্রীয় বুথে যোগাযোগ করতে বলা হয়েছে।

আজ থেকে শুরু হয়ে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপীল করা যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এর আগে, গতকাল নির্বাচন কমিশন জানিয়েছে যে আসন্ন নির্বাচনে ৩০০টি সংসদীয় আসনে এক হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ ও ৭২৩টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

আরবিএস
চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সে লক্ষ্য সামনে রেখে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই তফসিল ঘোষণা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
দীর্ঘ ৩৫ বছর পর হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ...
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) ও সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ এখনও নির্ধারণ...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর