খালেদা জিয়ার মৃত্যুতে কমনওয়েলথ মহাসচিবের শোক

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৯:০৯ পিএম

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়ে। 

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বরাবর লিখিত একটি শোকবার্তা বুধবার (৭ জানুয়ারি) লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়েছেন কমনওয়েলথ মহাসচিব। 

শোকবার্তায় কমনওয়েলথ মহাসচিব লিখেছেন, গভীর দুঃখের সঙ্গে আমি জানতে পেরেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর। কমনওয়েলথ পরিবারের পক্ষ থেকে আমি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারবর্গের প্রতি এবং রাষ্ট্রীয় শোকের এই সময়ে বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি। 

বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এক বিরাট ব্যক্তিত্ব এবং একজন পথপ্রদর্শক হিসেবে বর্ণনা করেন কমনওয়েলথ মহাসচিব। 

তিনি বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে খালেদা জিয়া বহু বাধা অতিক্রম করেছিলেন। তিন দফায় তার নেতৃত্ব বাংলাদেশের জনগণের কল্যাণে তার অবিচল অঙ্গীকারেরই প্রতিফলন। তার অবদান বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আরও বিস্তৃত হয়েছে। কারণ তিনি দক্ষিণ এশিয়া ও সমগ্র কমনওয়েলথজুড়ে নারী নেতৃত্বের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করেছেন। 

কমনওয়েলথ মহাসচিব আরও বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা, অনুগ্রহ করে তার মৃত্যুতে আমার গভীর সমবেদনা এবং আমার সর্বোচ্চ সম্মান গ্রহণ করুন।

আরবিএস
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর