এ মাসেই নতুন মুদ্রানীতি ঘোষণা, কমবে না সুদহার: কেন্দ্রীয় ব্যাংক

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১২:০৩ পিএম

মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত লক্ষ্যে নেমে না আসায় নীতি সুদ হার কমবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. আরিফ হোসেন খান বলছেন, এককভাবে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে মূল্যস্ফীতি কমানো সম্ভব নয়। বিশেষজ্ঞদের অভিমত, থেমে থাকা বিনিয়োগ বাড়াতে, বাংলাদেশ ব্যাংককে বিকল্প উপায় খুঁজতে হবে।

২০২৫ এর ১০ ফেব্রুয়ারি নীতি সুদহার অর্থাৎ পলিসি রেট ১০ শতাংশ রেখেই নতুন মুদ্রানীতি ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। একই বছর ৩১ জুলাইতে দ্বিতীয় প্রান্তিকেও তা অপরিবর্তিত রাখা হয়।

গভর্নর দুইবারই বলেছিলেন মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত লক্ষ্যে নেমে এলে তবেই কেবল পলিসি রেটে হাত দেবেন তিনি।

তবে, ডিসেম্বরে মূল্যস্ফীতির হার ৮ দশমিক ৪৯ শতাংশ দেখিয়েছে বিবিএস। এর আগে নভেম্বরে এ হার ছিলো ৮ দশমিক ২৯ শতাংশ। সব মিলিয়ে ২০২৫ সালজুড়ে দেশে গড় মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৭৭ শতাংশ। তার মানে এবারও পলিসি রেটে হাত দিবেন না গভর্নর। এমনটাই বললেন, বাংলাদেশ ব্যাংক মুখপাত্র আরিফ হোসেন খান। 

বিআইবিএমের সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী জানান, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান লক্ষ্যই হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ; ফলে সেটি নিয়ন্ত্রণে না আশা পর্যন্ত বেসরকারি বিনিয়োগ এবং কর্মসংস্থান দুইই কমলেও, বাংলাদেশ ব্যাংকের পলিসি রেট কমানো উচিত হবে না।

তবে, অর্থনীতি বিশ্লেষকদের যুক্তি, নির্বাচনের আগে বাজারে অর্থের জোগান অস্বাভাবিকভাবে বেড়ে যায়। ফলে এই সময়ে কোন পলিসি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারবে না কেন্দ্রীয় ব্যাংক।

সংকোচনমূলক মুদ্রানীতি অর্থাৎ অর্থের জোগান কমিয়ে সুদের হার বাড়ানো, যাতে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনা যায়, যা সাধারণত উচ্চ মূল্যস্ফীতির সময় প্রয়োগ করা হয়। সেটিই করে আসছে বাংলাদেশ ব্যাংক।

একাত্তর/আরএ
ব্যাংক খাতের লুটপাট ও সুশাসনের অভাবে তৈরি হওয়া ক্ষতি কাটাতে সরকারের কাছে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি দেশের সব লেনদেন ‘বাংলা কিউআর’-এর আওতায় আনা সম্ভব হলে বছরে আরও...
উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে বলে অকপটে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমানে তলানিতে থাকা বিনিয়োগে বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ...
দেশে সর্বজনীন বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন জ্যামিতিক হারে বাড়ছে। গত ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেনের সংখ্যা সাড়ে তিন গুণ বেড়েছে, আর টাকার অংকে এ লেনদেন বৃদ্ধি পেয়েছে প্রায় পাঁচ গুণ। বর্তমানে বাংলা...
ন্যাশনাল ব্যাংক পিএলসির চার আমানতকারী যাতে তাদের সঞ্চয়ী হিসাব থেকে টাকা তুলতে পারেন, তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছে  হাইকোর্ট।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর