স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যার পেছনে ষড়যন্ত্র থাকতে পারে: সালাহউদ্দিন আহমদ

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০১:৪৬ পিএম

ফ্যাসিবাদের কিছু ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুর পেছনে এসব ষড়যন্ত্রও থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে বিএনপির গুলশান রাজনৈতিক কার্যালয়ের সামনে সালাহউদ্দিন আহমদ বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে তবে তাতে নির্বাচনে কোনো প্রভাব পরবে না।

সব রাজনৈতিক দল নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, শেষ পর্যন্ত সব রাজনৈতিক দল মিলে নির্বাচন সফল করবে। তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর ঘিরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে না।

আসন সমঝোতার ইস্যুতে বৃহত্তর রাজনৈতিক দলে অনেকের প্রত্যাশা থাকে কিন্তু দলের পক্ষে সকলের কথা রাখা সম্ভব হয় না জানিয়ে তিনি বলেন, যারা বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাদের বিরুদ্ধে কিছু সাংগঠনিক ব্যবস্থা নেয়া হচ্ছে, কিছুদের বোঝানো হচ্ছে।

একাত্তর/আরএ
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর