ওমানে উটের সঙ্গে গাড়ির ধাক্কা, একই পরিবারের তিন বাংলাদেশির মৃত্যু

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৮:২৪ পিএম

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। তারা চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা এবং একই পরিবারের সদস্য। এ দুর্ঘটনায় ওই পরিবারের আরও তিন সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টার দিকে ওমানের সালালাহর তাম্বেত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ওমানের সালালাহ শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে একটি উট হঠাৎ করে সড়কে চলে এলে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া গ্রামের ওমান প্রবাসী মো. শফিউর আলমের স্ত্রী বিলকিস আক্তার, তাদের একমাত্র ছেলে মুহাম্মদ সাকিবুল হাসান (সবুজ) এবং বিলকিস আক্তারের মেয়ের জামাই হারুয়ালছড়ি ইউনিয়নের বাসিন্দা মুহাম্মদ দিদার।

আহতরা হলেন- একই গাড়িতে থাকা সাকিবের বোন, তার স্ত্রী ও তাদের ছোট কন্যা। পরে তাদের উদ্ধার করে সালালাহর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনেরা। 

ওমানে থাকা নিহত সাকিবের চাচা মো. জাহাঙ্গীর জানান, কয়েকদিন আগে মাস্কাট থেকে হতাহতরা হজরত আইয়ুব (আ.)–এর মাজার জিয়ারত ও ভ্রমণের উদ্দেশ্যে সালালাহ যান। পরিবারের সবাই মিলে সেখানে সময় কাটাচ্ছিলেন। শুক্রবার রাতে ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে সড়কে চলে আসা একটি উটের সঙ্গে প্রাইভেটকারটির ধাক্কা লেগে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।

তিনি বলেন, আমার ভাবি, ভাতিজা আর মেয়ের জামাই একসঙ্গে চলে যাবে, কখনো কল্পনাও করিনি। এটা মেনে নেওয়া খুব কষ্টকর।

ফটিকছড়ি সুন্দরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শহিদুল আজম বলেন, দুর্ঘটনার খবর পৌঁছানোর পর ফটিকছড়ির ছোট ছিলোনিয়া গ্রামে শোকের ছায়া নেমেছে। একই পরিবারের তিনজনের এমন মর্মান্তিক মৃত্যু পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরবিএস
সৌদি আরবে রিয়াদ থেকে মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে প্রাইভেটকার দুর্ঘটনায় মা, ছেলে ও মেয়েসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন।
সৌদি আরবের দাম্মামে এক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে দাম্মামে খেজুর ব্যবসা শেষে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। 
সংসারের সচ্ছলতা ফিরিয়ে আনার স্বপ্ন নিয়ে প্রায় ছয় বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাসিন্দা মো. মহসিন (৩৮)।
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর