‘বিমানের দুই কর্মকর্তার কাণ্ড’ শিরোনামে সংবাদের প্রতিবাদ

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৮:৩৭ পিএম

গত ছয় জানুয়ারি একাত্তর টেলিভিশনে, ‘বিমানের দুই কর্মকর্তার কাণ্ড, নিয়োগ ও বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি টাকা উপার্জন’ শিরোনামে প্রচারিত সংবাদ প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন, প্রতিবেদনে নাম আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস বিভাগের কর্মকর্তা ফিরোজ উজ জামান। 

একাত্তর টিভির কর্তৃপক্ষের কাছে পাঠানো প্রতিবাদ চিঠিতে তিনি দাবি করেছেন, প্রচারিত প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াটা ও উদ্দেশ্যপ্রণোদিত। কোনো ধরনের যথাযথ যাচাই-বাছাই, প্রমাণ কিংবা তার বক্তব্য ছাড়াই গুরুতর ও মানহানিকর অভিযোগ আনা হয়েছে, যা চরম দায়িত্বহীনতা বলেও উল্লেখ করেছেন তিনি। 

ফিরোজ উজ জামান প্রতিবাদলিপিতে বলেন, উপরোক্ত প্রতিবেদনটি তাকে সামাজিকভাবে হয়ে প্রতিপন্ন করেছে এবং সুনাম নষ্ট করেছে। তিনি আরও দাবি করেছেন, জান্নাতুল জেনানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, শুধুই সহকর্মী মাত্র। প্রচারিত সংবাদের নিন্দা ও প্রতিবাদও জানিয়েছেন তিনি।  

প্রতিবেদকের বক্তব্য: একাত্তর টিভিতে প্রচারিত ‘বিমানের দুই কর্মকর্তার কাণ্ড, নিয়োগ ও বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি টাকা উপার্জন’ প্রতিবেদনটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিজস্ব তদন্ত কমিটির প্রতিবেদন থেকে সব তথ্য নেয়া হয়েছে। আলোচ্য অভিযোগ সংক্রান্ত বিভিন্ন অফিস আদেশ ও নথি প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে। এছাড়া, প্রতিবেদনটি প্রচারের আগে ফিরোজ উজ জামানের বক্তব্য নেয়ার জন্য তার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা হলেও, তিনি সাড়া দেননি। এ সংক্রান্ত সব রেকর্ডও সংরক্ষিত আছে।  

এআরএস
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে অব্যাহত হামলার কারণে তৈরি হওয়া চরম নিরাপত্তা অনিশ্চয়তার মুখে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করা...
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ককপিট ও কেবিন ক্রুসহ সব নারী কর্মীর মাধ্যমে আজ একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের সাথে সৌজন্য সাক্ষাত করেছে এডিটরস গিল্ড বাংলাদেশ। 
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে দাম্মামগামী একটি ফ্লাইটের ককপিটের উইন্ডশিল্ডে (সামনের অংশের কাচ) ফাটল দেখা দেওয়ায় দুই ঘণ্টা পর সেটিকে আবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরত আনা হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর