মার্কিন হুমকির মুখে ‘প্রস্তুত’ থাকার বার্তা ইরানের

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০৫:২৭ পিএম

ইরানে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে বাকযুদ্ধ চরমে পৌঁছেছে। বিক্ষোভ দমনে ইরান সরকারের কঠোর অবস্থানের প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তার দেশ যুদ্ধের জন্য প্রস্তুত।

মঙ্গলবার ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, তারা জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ মার্কিন অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে, যা দেশটির বিভিন্ন বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল।

এর আগে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে আরাঘচি দাবি করেন, বিদেশ থেকে সন্ত্রাসী এজেন্টদের পুলিশ ও বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেয়ার অডিও রেকর্ড তাদের কাছে রয়েছে। ইরানি কর্মকর্তারা এই সহিংসতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি এজেন্টদের হাত রয়েছে বলে অভিযোগ করছেন।

আরাঘচি বলেন, সন্ত্রাসী তৎপরতা শনাক্ত করার পর এবং এসব নির্দেশ বিদেশ থেকে আসছে নিশ্চিত হওয়ার পরই কেবল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তিনি আরও দাবি করেন, পুলিশ না থাকলে বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়ে লাশ ফেলার নির্দেশ দেয়া হয়েছিল যাতে হত্যাকাণ্ড ছড়িয়ে পড়ে।

সাক্ষাৎকারে ওয়াশিংটনের সামরিক হুমকির জবাবে আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের সামরিক শক্তির পরীক্ষা নিতে চায় তবে ইরান যুদ্ধের জন্য প্রস্তুত। তিনি বলেন, ওয়াশিংটন যদি আগের মতো আবারও সামরিক বিকল্পের পরীক্ষা নিতে চায়, আমরা তার জন্য তৈরি।

তবে তিনি আশা জানান, যুক্তরাষ্ট্র আলোচনার পথ বেছে নেবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, কিছু পক্ষ ইসরাইলের স্বার্থে যুক্তরাষ্ট্রকে যুদ্ধের দিকে ঠেলে দেয়ার চেষ্টা করছে। তিনি আরও জানান, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বিক্ষোভের আগেও যোগাযোগ ছিল এবং বর্তমানেও তা অব্যাহত রয়েছে।

ট্রাম্পের সামনে বিকল্প প্রস্তাব রাখছেন ভ্যান্স ও রুবিও

মঙ্গলবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের দপ্তর থেকে জানানো হয়েছে, ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ইরানের বিক্ষোভের প্রেক্ষিতে কূটনৈতিক ও সামরিক বিকল্পগুলো চূড়ান্ত করছেন। ভ্যান্সের যোগাযোগ পরিচালক উইলিয়াম মার্টিন বলেন, ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী রুবিও সম্মিলিতভাবে প্রেসিডেন্টের কাছে কূটনৈতিক থেকে শুরু করে সামরিক পদক্ষেপ পর্যন্ত একগুচ্ছ বিকল্প প্রস্তাব দিয়েছে।

এদিকে কট্টরপন্থী রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ইরানের ওপর চাপ বাড়াতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ট্রাম্পের প্রেসিডেন্সির সবচেয়ে বড় অর্জন হবে আয়াতুল্লাহর নেতৃত্বাধীন ইরানি শাসনের পতন। তবে তিনি সরাসরি স্থল অভিযানের কথা না বলে ইরানের সেইসব অবকাঠামোতে হামলা চালানোর পরামর্শ দিয়েছেন যা ব্যবহার করে দমন-পীড়ন চালানো হচ্ছে।

উল্লেখ্য, গত বছর ইসরাইল ও ইরানের ১২ দিনের যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছিল। গত মাসে মুদ্রাস্ফীতির কারণে শুরু হওয়া বিক্ষোভ এখন সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, বিক্ষোভে এ পর্যন্ত ১০৯ জন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। বিক্ষোভকারীদের নিহতের সংখ্যা সরকার নিশ্চিত না করলেও বিরোধীরা দাবি করছেন এই সংখ্যা কয়েকশ।

ইরানের সাথে বাণিজ্য করা দেশগুলোর ওপর মার্কিন শুল্ক

সামরিক হুমকির পাশাপাশি ট্রাম্প ঘোষণা করেছেন, ইরানের সঙ্গে যারা ব্যবসা করবে তাদের যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যের ক্ষেত্রে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। সোমবার সোশ্যাল মিডিয়ায় দেওয়া এই ঘোষণাটিকে তিনি "চূড়ান্ত" বলে উল্লেখ করেছেন। চীন এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, তারা একতরফা নিষেধাজ্ঞার বিরোধী এবং নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ ও ইন্টারনেট ব্ল্যাকআউট

উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ওয়াশিংটন তাদের নাগরিকদের অবিলম্বে আর্মেনিয়া বা তুরস্ক হয়ে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার এক নিরাপত্তা বার্তায় বলা হয়েছে, এখনই ইরান ছাড়ুন। চলে আসার জন্য মার্কিন সরকারের সাহায্যের ওপর নির্ভর করবেন না।

লন্ডনভিত্তিক সাইবার নিরাপত্তা সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইরানে ইন্টারনেট সংযোগ ১০০ ঘণ্টার বেশি সময় ধরে বিচ্ছিন্ন রয়েছে। বর্তমানে দেশটিতে সংযোগের মাত্রা স্বাভাবিক সময়ের মাত্র এক শতাংশে নেমে এসেছে। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, ইরানিরা দেশের ভেতরের অনুমোদিত ওয়েবসাইটগুলো ব্যবহার করতে পারলেও বিদেশের কোনো সাইটে প্রবেশ করতে পারছেন না।

তেহরানের কেন্দ্রস্থলে হেলমেট ও বডি আর্মার পরা দাঙ্গা পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভের সময় বেশ কিছু ব্যাংক ও সরকারি অফিসে আগুন দেওয়া হয়েছে এবং ইন্টারনেট না থাকায় ব্যাংকিং লেনদেন প্রায় স্থবির হয়ে পড়েছে।

এআরএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর