কোনো কোনো প্রার্থী পরিস্থিতি খারাপ করতে আচরণবিধি লংঘন করে উস্কানিমূলক বক্তব্য রাখছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে নিজের নির্বাচনী এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, কোনো কোনো প্রার্থী পরিস্থিতি খারাপ করতে আচরণবিধি লংঘন করে উস্কানিমূলক বক্তব্য রাখছেন। এসময় নিজ এলাকার ভোটারদের কোনো ধরনের উস্কানিতে কান না দেয়ারও আহ্বানও জানান তিনি।
তিনি আরও বলেন, সব জায়গায় মবোক্রেসি চলে না। কেউ যদি মব করতে চায় তার দায় তাকেই নিতেই হবে।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, পোস্টাল ব্যালটে যা দেখা গেছে তা উদ্দেশ্যমূলক; নির্বাচন কমিশনকে তা সংশোধন করার আহ্বান জানিয়েছেন তিনি।
ঢাকায় সায়েন্সল্যাব, টেকনিক্যাল মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
আপিল শুনানি: পঞ্চম দিনে প্রার্থিতা ফিরে পাচ্ছেন বেশিরভাগই প্রার্থী