অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৬:৪৯ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্যের প্রতিবাদে ক্রিকেটারদের দেয়া আল্টিমেটাম পূরণ করতে পারেনি সংস্থাটি। ক্রিকেটাররাও তাই ফেরেননি মাঠে। অবশেষ অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে বুধবার (১৪ জানুয়ারি) বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বেফাঁস মন্তব্যে জেরে রাতে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) প্রেসিডেন্ট এক অনলাইন প্রেস কনফারেন্সে তার পদত্যাগ দাবি করেন। তবে এম নাজমুল ইসলাম নিজের অবস্থানে অনড়। 

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী নাজমুল ইসলামকে সরিয়ে দেওয়ারও সুযোগ নেই। তবে ক্রিকেটারদের দাবির প্রেক্ষিতে বিসিবির ফাইনান্স কমিটির প্রধানের পদ থেকে এম নাজমুল ইসলামকে অব্যাহতি দেয় বিসিবি। তবুও ক্রিকেটাররা তাদের বয়কটের সিদ্ধান্তে অনড়। ফলে অনেকটা বাধ্য হয়েই তাই বিসিবি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিপিএল। 

সংশ্লিষ্টরা বলছেন, আজ রাত ৮টায় বিপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে বিসিবি কর্তাদের বৈঠকেই নির্ধারণ হতে পারে বিপিএলের ভবিষ্যৎ। 

আরবিএস
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর