গণভোটের পক্ষে অবস্থান নিন, ‘হ্যাঁ’ ভোট দিন: উপদেষ্টা আদিলুর

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০৮:৩১ পিএম

যদি আমরা আবারও গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন ও আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই, আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান।  

শুক্রবার (১৬ জানুয়ারি) বান্দরবান জেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে ‘গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ প্রচার কার্যক্রমে’ অংশগ্রহণ করে এ কথা বলেন তিনি।

আদিলুর রহমান খান বলেন, আমাদের শহীদেরা যেই স্বপ্ন দেখিয়ে গেছেন সেই স্বপ্ন আমাদেরও দেখতে হবে। যেন বাংলাদেশ আর অন্যায়ের পথে না হাঁটে। আধিপত্যবাদের কাছে আর বাংলাদেশ কখনো মাথা নত না করে। অন্যায় অবিচারের কাছে বাংলাদেশ কখনো মাথা নত না করে।

বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী ও পুলিশ সুপার আবদুর রহমান। সভায় প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেজাউল মাকছুদ জাহেদী বলেন, ১৭ বছর কেউ ভোট দিতে পারেনি, বৈষম্যহীন বাংলাদেশের জন্য হ্যাঁ ভোট দিতে হবে।  হ্যাঁ ভোট জয়ী হলে সুশাসন, ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিত হবে। 

উপদেষ্টা আদিলুর রহমান খান একই দিনে বান্দরবানের বালাঘাটা চড়ুইপাড়া পাহাড়ি পল্লীতে উঠান বৈঠকে অংশ নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাংলাদেশের আগামী একশ বছরের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন।  

তিনি আসন্ন সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান সহ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার বিষয়ে সকলের প্রতি আহবান জানান।

এছাড়া উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে তিনি বান্দরবান পৌর শহরে কালাকাটা এলাকায় পার্বত্য চট্টগ্রামে সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন নামে প্রায় ৩৫০ কোটি টাকার জনস্বাস্থ্য বিভাগের কাজ পরিদর্শন করেন।

আরবিএস
মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আজ রোববার তিনটি বিল পাস হয়েছে।
আওয়ামী লীগ সরকারের শাসন আমলে সারাদেশে ২৫১ জন গুম হওয়ার ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনায় নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ...
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনার মাফিয়া শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে গুম ও ভীতির সংস্কৃতি গড়ে তোলা হয়।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুমের ঘটনার সাথে জড়িত অপরাধী যত বড় ক্ষমতাবানই হোক না কেন তাকে বিচারের মুখোমুখি করা হবে। তিনি আরও বলেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো 'আয়নাঘর' থাকবে না।
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর