নীরব এলাকায় হর্নের বিরুদ্ধে অভিযান চলবে: রিজওয়ানা হাসান

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ১১:৪৬ এএম

নীরব এলাকায় হর্ন বাজানোর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ও পুলিশের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (১৭ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে আয়োজিত এক মোটর শোভাযাত্রার শুরুতে তিনি একথা বলেন।

উপদেষ্টা জানান, শুধুমাত্র আইন প্রয়োগ করে নয়, বরং সামাজিক আন্দোলনের মাধ্যমে হর্ন বাজানো কমিয়ে আনতে হবে। পাশাপাশি আতসবাজি ফুটানোর জন্য একটি নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

সৈয়দা রিজওয়ানা হাসান আরো বলেন, হর্ন নিয়ন্ত্রণ বা পরিবেশ রক্ষায় আইনের পাশাপাশি নিজেদেরও সচেতন হতে হবে।

সচেতনতামূলক শোভাযাত্রাটি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে ফার্মগেট, কারওয়ান বাজার ও সার্ক ফোয়ারা ঘুরে বিজয় সরণি হয়ে আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে গিয়ে শেষ হয়।

একাত্তর/আরএ
পরিবেশ নিয়ে স্বতন্ত্র কমিশন গঠন না হলেও অন্তর্বর্তী সরকার পরিবেশের উন্নয়ন ও অগ্রগতিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত রোগীদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা...
পরিবেশ রক্ষার আন্দোলনে শিশুদের অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল মিলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
মেট্রোরেল বন্ধ হলে ত্রুটি সারাতে কারিগরি টিমকে ১০-১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর