ইসিতে অষ্টম দিনের আপিল শুনানি চলছে

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ১১:০১ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির অষ্টম দিনের কার্যক্রম চলছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) এই শুনানি শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই আপিল শুনানি গ্রহণ করছেন।

ইসি ঘোষিত সময়সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্রমিক নম্বর ৫১১ থেকে ৬১০ পর্যন্ত মোট ১০০টি আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। দুপুরে একঘণ্টা বিরতি দিয়ে বিকেল পর্যন্ত এই কার্যক্রম চলবে।

এর আগে, গতকাল শুক্রবার শুনানির সপ্তম দিনে মোট ৪৩টি আবেদনের শুনানি গ্রহণ করে কমিশন। এতে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা ১৮টি আপিল মঞ্জুর করা হয়।

একই বিষয়ে ১৭টি আপিল নামঞ্জুর এবং ৪টি আবেদন রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে। এছাড়া অন্যের মনোনয়নপত্র বৈধ হওয়ার বিরুদ্ধে (গ্রহণ) করা ৪টি আপিলও নামঞ্জুর করেছে কমিশন।

কমিশনের সময়সূচি অনুযায়ী, রোববার শুনানির শেষ দিনে ৬১১ থেকে ৬৪৫ নম্বর আপিল এবং অবশিষ্ট অপেক্ষমাণ আপিল নিষ্পত্তির মধ্য দিয়ে এই কার্যক্রম শেষ হবে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। 

গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তারা ৩০০ নির্বাচনী এলাকায় মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টিকে বৈধ এবং ৭২৩টিকে বাতিল ঘোষণা করেন।

একাত্তর/আরএ
আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে, এক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ‍্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। 
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নির্বাচনে মনোনয়নপত্র বাতিলসংক্রান্ত আবেদনের শুনানি আজ অনুষ্ঠিত হবে। 
ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ও শেরপুর উপনির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে বৃহস্পতিবার আরও সাতটি নির্বাচনী মামলা দায়ের করা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর