এমন ‘শাস্তি’র জন্য মুখিয়ে ছিলেন পরীমনি

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:২৪ পিএম

রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে নতুন চলচ্চিত্র। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এই সিনেমার বিশেষ চমক হিসেবে থাকছেন দুই জনপ্রিয় তারকা চঞ্চল চৌধুরী ও পরীমণি, যারা প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন। সিনেমাটি নির্মাণ করছেন নির্মাতা লীসা গাজী। 

‘শাস্তি’ নামেই নির্মিত হতে যাওয়া ছবিটির নাম ভূমিকায় অভিনয় করবেন চঞ্চল ও পরীমণি। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে অভিনেত্রী পরীমণি জানান, রবীন্দ্রনাথের কোনো চরিত্রে অভিনয় করা তাঁর ক্যারিয়ারের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। 

তিনি বলেন, এর আগে অনেক সাংবাদিক আমাকে প্রিয় চরিত্র নিয়ে প্রশ্ন করেছেন। আমি সব সময় বলেছি, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো চরিত্রে অভিনয় করতে চাই। ‘শাস্তি’র মতো একটি চরিত্রের জন্য আমি মুখিয়ে ছিলাম। সেই আকাঙ্ক্ষার জায়গা থেকেই কাজটি সুন্দরভাবে শেষ করতে চাই।

বাণিজ্যিক ধারার বাইরে নিজের অভিনয় সত্তাকে প্রমাণের তাগিদ দিয়ে তিনি আরও বলেন, শুধু লেহেঙ্গা পরে নাচানাচি করলে তো হয় না, দিনশেষে দর্শকের মনে বেঁচে থাকার মতো একটি চরিত্র চাই। আমার মনে হয়, ‘শাস্তি’র মাধ্যমে সেই অপূর্ণতা ঘুচবে।

ছোট ও বড় পর্দায় অসংখ্য ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করলেও রবীন্দ্রনাথের কোনো গল্পে এবারই প্রথম কাজ করছেন চঞ্চল চৌধুরী। তিনি বলেন, এই সিনেমাটি আমার কাছে বিশেষ। কারণ, এর আগে রবীন্দ্রনাথের গল্পে কাজ করার সুযোগ হয়নি। এখন আমাদের দেশে ও ওটিটিতে খুব ভালো মানের কাজ হচ্ছে। আশা করি ভালো সিনেমার তালিকায় ‘শাস্তি’র নামটিও যুক্ত হবে।

নির্মাতা লীসা গাজী সিনেমাটির নির্মাণশৈলী নিয়ে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প থেকে আমরা মূল বীজটা নিয়েছি। তবে গল্পের প্রেক্ষাপট ও বিন্যাসে রূপান্তর আনা হয়েছে। দর্শক যদি হুবহু মূল গল্পটি সিনেমায় খুঁজতে যান, তবে হয়তো তা পাবেন না। আমরা গল্পের শাখা-প্রশাখা এবং চরিত্রগুলোকে আধুনিক ও সিনেমাটিক ঢঙে ফুটিয়ে তোলার চেষ্টা করছি।

তিনি আরও জানান, সিনেমার চিত্রনাট্য এখনও পরিমার্জনের পর্যায়ে রয়েছে। গল্পের প্রয়োজনেই চঞ্চল চৌধুরী ও পরীমণিকে নির্বাচন করা হয়েছে। অনুষ্ঠানে অভিনেতা-অভিনেত্রী ছাড়াও নির্মাতা লীসা গাজী ও সিনেমার অন্যান্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

খুব শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে। চঞ্চল-পরীমণি জুটির এই অসম রসায়ন পর্দায় কেমন জাদু দেখায়, এখন তারই অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।

একাত্তর/এসি
মাঠের সবুজ গালিচায় যখন লিওনেল মেসি একের পর এক ইতিহাস লিখছেন, তখন রূপালি পর্দার ওপারে বসে উল্লাসে মাতবেন না ঢালিউড কুইন পরীমণি, তা কি করে হয়! ফুটবল বিশ্বকাপে নিজের প্রিয় দল আর্জেন্টিনাকে ঘিরে বরাবরই...
রমজানের পবিত্র মাসে নিজের জীবনযাপন ও খাদ্যাভ্যাস নিয়ে খোলামেলা কথা বলেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি রাজধানীর এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, রোজা রাখলেও খাবার দাবারে খুব একটা আড়ম্বর পছন্দ...
পরীমনি লিখেছেন, আমি মাইরা ফালাইতাম এইগুলারে পারলে। উফ! আমি আমার বাচ্চাকে কল্পনা করে ফেলেছি এখানে।
দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  এরপর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা মঞ্চে প্রায় ১৫ মিনিট ভাষণ দেন তিনি। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর