ব্যালট দুটি এবং প্রার্থী বেশি, ভোট গণনায় বেশি সময় লাগবে: ইসি সচিব

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১১:০০ পিএম

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনার সময় একটু বেশি লাগবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। 

তিনি বলেন, পোস্টাল ব্যালটের কারণে এবার কেন্দ্রভিত্তিক এবং রিটার্নিং অফিসারের থেকে ভোট গণনার ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। প্রতি ৩ হাজার ভোটারের জন্য একটা ভোট কেন্দ্র। ভোটাররা দুটো ব্যালটে ভোট দেবেন। কাজেই স্বাভাবিক সময়ের থেকে একটু বেশি সময় লাগার কথা। আর দ্বিতীয়ত হচ্ছে প্রার্থীর সংখ্যাও বেশি। কাজেই গণনাতে স্বাভাবিক সময়ের থেকে একটু বেশি সময় লাগতে পারে। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

ইসি সচিব আখতার আহমেদ বলেন, ভোট কেন্দ্রে এবং রিটার্নিং অফিসারের কাছে যেখানে পোস্টাল ব্যালট আসবে সেখানে আরো বেশি সময় লাগবে। ফেনী-৩ আসনে পোস্টাল ব্যালটের সংখ্যা হচ্ছে ১৬ হাজার ১২৮। একটি কেন্দ্রের ভোট যেখানে ৩ হাজার, সেখানে পোস্টাল ব্যালটের সংখ্যা পাঁচ গুণ বেশি। 

তিনি আরো বলেন, আপনারা জানেন এবার আমরা দুই রকমের ব্যালট ব্যবহার করছি। প্রবাসীদের জন্য এক ধরনের ব্যালট আর দেশের অভ্যন্তরে যারা আছেন তাদের জন্য আরেক ধরনের ব্যালট। প্রবাসীদের পোস্টাল ব্যালটের সাথে গণভোট সব মিলিয়ে একটু সময় বেশি লাগবে গণনার ক্ষেত্রে। এই জিনিসটা আমাদের সবাইকে একটু বিবেচনায় রাখতে হবে। সেন্টারের গণনা আগে হয়ে যাবে কিন্তু আপনার রিটার্নিং অফিসারের কাছে যে কেন্দ্রটা ওটার গণনার সময় লাগবে। আর একজন রিটার্নিং অফিসারের কাছে যদি একাধিক আসন হয় তাহলে আরো বেশি সময় লাগবে। 

ভোট গণনা করতে কতক্ষণ বেশি সময় প্রয়োজন হবে এ প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, সে ব্যাপারে সংখ্যাগত হিসাবটা বললাম। এখন এটা নির্ভর করছে, পোস্টাল ভোটের যতগুলো ইনভেলপ আসবে, সবগুলো খুলতে হবে। কাজেই এটা বলা খুবই কঠিন। সবটাই একসাথে গুনবেন। একই সাথে রেজাল্টটা দেবেন। সেই কারণেই সময়টা একটু বেশি লাগবে। নির্বাচনের ফল ঘোষণার সাথে সাথে গণভোটেরও আলাদাভাবে রিটার্নিং অফিসার ঘোষণা করবেন।

ইসি সচিব জানান, বিএনসিসির প্রায় ১৬ হাজারের বেশি সদস্য ভলান্টিয়ার হিসেবে কাজ করবেন। নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে বিএনসিসি এবার নির্বাচনে কাজ করবে। 

আরবিএস
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর