২৪ -এর লড়াইকে স্বয়ংসম্পূর্ণ করতে হবে ১২ ফেব্রুয়ারি: সারজিস আলম

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০১:১১ পিএম

২৪-এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ গড়ার একটি ধাপ অতিবাহিত হয়েছে এবং দ্বিতীয় ধাপ অতিবাহিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। এই লড়াই ২৪-এর অর্জনকে স্বয়ংসম্পূর্ণ করার লড়াই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১০–দলীয় নির্বাচনী ঐক্যের পঞ্চগড়-১ (তেঁতুলিয়া-সদর-আটোয়ারী) আসনের সংসদ সদস্য প্রার্থী সারজিস আলম।

শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড়ে আয়োজিত এক জনসভায় বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, যারা নির্বাচনের আগে জনদরদী হয়ে ওঠে, কিন্তু নির্বাচনের পরে আর তাদের খুঁজে পাওয়া যায় না, তাদেরকে বয়কট করতে হবে।

এ সময় তিনি ক্ষমতার অপব্যবহারকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা প্রশাসনকে প্রভাবিত করে সাধারণ মানুষকে হয়রানি করে, তাদেরকেও জনতা প্রত্যাখ্যান করবে।

আগামী ১২ ফেব্রুয়ারির গুরুত্ব তুলে ধরে তিনি জনগণকে সচেতন থাকার এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণ-অভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখার আহ্বান জানান।

একাত্তর/আরএ
গণভোট, সীমান্ত সুরক্ষা ও কর্মসংস্থান—এই তিন দফা দাবিতে দেশব্যাপী মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ছয় জুলাই থেকে দলটির শীর্ষ পর্যায়ের নেতৃত্বে...
আগামী পাঁচ আগস্টের মধ্যে ‘জুলাই জাদুঘর’ খুলে দেওয়া না হলে জনগণ নিজেই তা খুলে নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।...
পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ...
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এই চুক্তি করার সময় তাদের দলের সঙ্গে কোনো...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর