নীরব এলাকায় হর্ন বাজালে বড় জরিমানা ও জেল: ডিএমপি

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১১:০৫ এএম

নীরব এলাকায় অযথা হর্ন বাজালে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা ও তিন মাসের জেলের বিধান থাকলেও প্রাথমিকভাবে বড় গাড়ির জন্য ২৫০০ টাকা এবং মোটরসাইকেলের জন্য ১০০০ টাকা জরিমানা করার কথা জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার।

রোববার (২৫ জানুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অযথা হর্ন বাজানো নিরুৎসাহিতকরণ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব তথ্য জানান।

মো. সরওয়ার জানান, একই অপরাধ বারবার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রথম দুইবার জরিমানা করার পর পাঁচবার একই অপরাধ করলে চালকদের লাইসেন্সের পয়েন্ট কাটা যাবে। এভাবে পয়েন্ট কাটতে কাটতে একপর্যায়ে সংশ্লিষ্ট চালকের লাইসেন্স বাতিল হয়ে যাবে।

তিনি জানান, গত দেড় মাসে নীরব এলাকাগুলোতে হর্ন বাজানোর দায়ে প্রায় ৯ হাজার মামলা করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আইন মানতে বাধ্য করা সরকারের কাজ হলেও মানুষ সচেতন না হলে আইন বাস্তবায়ন সম্ভব নয়।

তিনি আইন মানার পাশাপাশি চালকদের সচেতন হওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

একাত্তর/আরএ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নতুন কেউ যোগদান না করা পর্যন্ত দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট ও মোহাম্মদপুর থানা পরিদর্শন করেছেন।
মানবতাবিরোধী অপরাধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড এবং অপর পাঁচ পুলিশ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ...
অবশেষে নতুন ইউনিফর্ম পেলো বাংলাদেশ পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) থেকে ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) দেশের সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটে নতুন পোশাক পরেছে পুলিশ। তবে জেলা পর্যায়ের পুলিশ ইউনিট এখনও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর