মার্কিন আর্মাডার জবাবে চরম হুঁশিয়ারি দিলো ইরান

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৪:১৯ পিএম

আবারও অশান্ত মধ্যপ্রাচ্য। সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ ও প্রতিবাদকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সাথে চরম উত্তেজনার প্রেক্ষাপটে ইরান সোমবার জানিয়েছে যে, দেশটির ওপর যে কোনো সম্ভাব্য হামলার জবাব দিতে তারা ‘আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত’। আনাদোলু এজেন্সির বরাত দিয়ে এই খবর জানা গেছে।

তেহরানে তার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বর্তমান পরিস্থিতিকে একটি ‘হাইব্রিড ওয়ার’ বা বহুমুখী যুদ্ধ হিসেবে বর্ণনা করেন। তিনি গত জুনের ১২ দিনের যুদ্ধ এবং সাম্প্রতিক সহিংস প্রতিবাদের প্রসঙ্গ টেনে এই মন্তব্য করেন। 

তেহরান এই অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করে আসছে। বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র-ইসরাইলের পক্ষ থেকে ক্রমাগত হুমকি এবং ভিত্তিহীন দাবি জানানো হচ্ছে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য এবং পারস্য উপসাগরের দিকে মার্কিন যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়টি কথা উল্লেখ করেন। 

তিনি সতর্ক করে দিয়ে বলেন, আঞ্চলিক দেশগুলো বুঝতে পারছে যে অস্থিতিশীলতা সংক্রামক এবং এটি শুধু ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। মার্কিন সামরিক হামলার পরিণাম নিয়ে ইরানের প্রতিবেশী দেশগুলোর মধ্যে যে সাধারণ উদ্বেগ রয়েছে, বাঘাই সেটির ওপর গুরুত্বারোপ করেন। 

তিনি প্রতিবেশী দেশগুলোকে মার্কিন হুমকির বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান নেয়ার আহ্বান জানান। বাঘাই দৃঢ়তার সাথে বলেন, নিজস্ব সক্ষমতা এবং অতীতের মূল্যবান অভিজ্ঞতার ওপর ভিত্তি করে ইরান এখন আগের চেয়ে বেশি প্রস্তুত। যে কোন সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে ইরান ব্যাপক, সুনিশ্চিত ও অনুশোচনাযোগ্য জবাব দেবে।

ইরানের সাম্প্রতিক প্রতিবাদকে কেন্দ্র করে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে। ইরান সরকারের মতে, ওই সহিংসতায় তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

চলতি মাসের শুরুতে প্রতিবাদের চরম পর্যায়ে ট্রাম্প ইরান সরকারকে সতর্ক করেছিলেন, বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী শক্তি প্রয়োগ করা হলে তিনি তাদের "উদ্ধারে এগিয়ে আসবেন"। এর কয়েকদিন পর তিনি বিক্ষোভকারীদের প্রতিবাদ চালিয়ে যেতে এবং প্রতিষ্ঠানগুলো দখল করতে উৎসাহিত করেন এবং জানান যে সাহায্য আসছে। তিনি আরও হুঁশিয়ারি দেন, এখন নেতৃত্ব পরিবর্তনের সময় এসেছে- যাকে ইরান সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির বিরুদ্ধে সরাসরি হুমকি হিসেবে দেখছে।

গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেন, একটি মার্কিন ‘আর্মাডা’ বা নৌবহর মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্র ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তার এই মন্তব্য ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। তারা সোজা জানিয়ে দিয়েছেন, দেশের ওপর কোনো আক্রমণ হলে তার কঠোর জবাব দেওয়া হবে।

বাঘাই যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করে তাদের মানবাধিকার সংক্রান্ত অবস্থানকে সম্পূর্ণ প্রতারণামূলক ও ভণ্ডামি হিসেবে বর্ণনা করেন। তিনি মিনিয়াপলিসের সাম্প্রতিক ঘটনার প্রতি ইঙ্গিত করেন, যেখানে ইমিগ্রেশন পুলিশের হাতে দুজনের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। 

তিনি বলেন, যে দেশ বিদেশে মানবাধিকারের কথা বলে, তাদের আগে নিজেদের সীমানার ভেতরে মানবাধিকার লঙ্ঘন এবং পুলিশের কঠোর দমনপীড়ন স্বীকার করা উচিত।

এছাড়া ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ডোনাল্ড ট্রাম্পকে যে ব্যক্তিগত বার্তা পাঠিয়েছিলেন এবং যা পরবর্তীতে ট্রাম্প দাভোস সম্মেলনে সামাজিক মাধ্যমে শেয়ার করেন, সে বিষয়েও মন্তব্য করেন বাঘায়ি। ওই বার্তায় ম্যাক্রোঁ ইরান প্রসঙ্গে ট্রাম্পকে উদ্দেশ্য করে লিখেছিলেন যে, তারা একসাথে "দারুণ কিছু করতে পারেন", যদিও তিনি বিস্তারিত কিছু বলেননি।

বাঘাই জোর দিয়ে বলেন, ব্যক্তিগত টেক্সট মেসেজ আদান-প্রদানের মাধ্যমে কূটনীতি চলে না, বিশেষ করে যে বার্তার গোপনীয়তার কোনো নিশ্চয়তা নেই। তিনি যোগ করেন, দেশগুলোর উচিত আন্তর্জাতিক ঘটনাবলির ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করা।

চীন ও রাশিয়ার সাথে শক্তিশালী কৌশলগত সহযোগিতা

মূল মিত্র চীন ও রাশিয়ার সাথে ইরানের কৌশলগত সহযোগিতার বিষয়ে এক প্রশ্নের জবাবে বাঘাই জানান, এই দুই দেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা অত্যন্ত শক্তিশালী রয়েছে। তিনি উল্লেখ করেন, চীন ও রাশিয়ার সাথে ইরানের প্রতিরক্ষা সহযোগিতার এক দীর্ঘ ইতিহাস রয়েছে এবং এটি কৌশলগত ও দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় পরিচালিত। এর মধ্যে রাশিয়ার সাথে সম্পাদিত 'কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এগ্রিমেন্ট' অন্যতম, যেখানে প্রতিরক্ষা সহযোগিতা একটি মূল স্তম্ভ।

যদিও গত জুনের ১২ দিনের যুদ্ধের পর রাশিয়া ও চীন থেকে উন্নত সমরাস্ত্র আসার খবর পাওয়া গেছে, তবে ইরানি কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেননি। বাঘাই জাতিসংঘ মানবাধিকার পরিষদে ইরানের বিরুদ্ধে গৃহীত সাম্প্রতিক প্রস্তাবের নিন্দা জানিয়ে উল্লেখ করেন, প্রায় অর্ধেক সদস্য এর বিপক্ষে ভোট দিয়েছে অথবা ভোটদানে বিরত ছিল।

পাশাপাশি, ইউরোপীয় পার্লামেন্ট কর্তৃক ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার প্রস্তাবের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি। তিনি এই পদক্ষেপকে ‘অবৈধ’ এবং ‘ক্ষতিকর’ বলে অভিহিত করেন।

এআরএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া ও প্রতারণার দায়ে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর