মীরসরাইয়ে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থীসহ নিহত দুই

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১২:৪১ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় এক নারী শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় মহাসড়কের বড়তাকিয়া বাজারের জাহেদিয়া মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো ৩ জন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন খাদিজা মাশমুম (১২), বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। নিহত অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে জাহেদিয়া মাদ্রাসার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক দাঁড়িয়ে থাকা অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। ধাক্কায় অটোরিকশাটি পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই দুইজনের মৃত্যু হয়।

গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজটের তৈরি হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মীরসরাই সার্কেল) নাদিম হায়দার জানান, চট্টগ্রাম যাওয়ার পথে বড়তাকিয়া এলাকায় দুর্ঘটনাটি দেখে তিনি ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দেন। বর্তমানে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

একাত্তর/আরএ
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর