জামায়াত মাফ না চেয়ে ভোট চায় কীভাবে, প্রশ্ন মির্জা ফখরুলের

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১২:৩৬ পিএম

জামায়াতে ইসলামী এখনো একাত্তরের ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘জামায়াত এখনো একাত্তরের ভূমিকার জন্য মাফ চায়নি, তারা ভোট চায় কীভাবে?’

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঠাকুরগাঁও-১ আসনের গড়েয়া ইউনিয়নের চন্ডিপুর বাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা সরকারের পতনের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, হাসিনা পালানোর পর থেকেই ঠাকুরগাঁয়ের রাস্তাঘাটের কাজ শুরু হয়েছে। ১৬০০ কোটি টাকা নিয়ে এসেছি উন্নয়ন করার জন্য।

দীর্ঘ ১৬ বছর এলাকায় ফিরতে না পারার আক্ষেপ করে তিনি বলেন, অনেক পানি গড়িয়ে গেছে। ১৬ বছর আপনাদের সামনে আসতে পারি নাই। তখন যে সরকারটা ছিল, সেটি ছিল জুলুমবাজ সরকার।

নিজের বিরুদ্ধে মামলার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ১১৭টা মামলা আমার বিরুদ্ধে। আমি নাকি ময়লার গাড়ি পুড়িয়ে দিয়েছি—সব মিথ্যা মামলা।

তবে নতুন বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি চান না জানিয়ে তিনি বলেন, এখন আমাদের সামনে একটি নতুন সুযোগ এসেছে। আমরা প্রতিহিংসা চাই না, আমরা হিংসা চাই না। আমি কোনো প্রতিশোধ নিতে চাই না—এটাই হচ্ছে বিএনপি, এটাই তারেক রহমান।

ঠাকুরগাঁওয়ে নিজের করা আগের উন্নয়ন কর্মকাণ্ডের কথা স্মরণ করিয়ে দিয়ে মির্জা ফখরুল বলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প আমি এই এলাকায় নিয়ে এসেছিলাম। ভুট্টা চাষ শুরু করেছিলাম, কৃষকের ভাগ্য পরিবর্তন হয়েছে।

তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে ঠাকুরগাঁওয়ে এয়ারপোর্ট ও মেডিকেল কলেজ নির্মাণ এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করবেন।

নারীদের কর্মসংস্থান নিয়ে তিনি বলেন, আমাদের মা’দেরকে তারেক রহমান ট্রেনিং দিবেন যেন ঘরে বসেই তারা আয় করতে পারেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে ফখরুল বলেন, এই ভোটে যদি আমরা সঠিক সিদ্ধান্ত দিতে না পারি, তাহলে আবার আমরা ভুল করবো। বিএনপি আবার সরকার গঠন করবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।

একাত্তর/আরএ
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
নিত্যপণ্যর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বারবার তেল-গ্যাসসহ জ্বালানির দাম বাড়ানো এবং চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রতিবাদে ৭ দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে ঐতিহাসিক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর