স্বতন্ত্র প্রার্থী সম্পর্কে ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগে নুরুল হক নুরকে কারণ দর্শানোর নোটিশ

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:৪৮ এএম

নির্বাচনপূর্ব আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের অভিযোগে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

বরিশালের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সিভিল জজ সাব্বির মো. খালিদ গত ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) এ নোটিশ জারি করেন।

নোটিশ সূত্রে জানা যায়, অ্যাডভোকেট এনামুল হক কর্তৃক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার, দশমিনা বরাবর দাখিলকৃত অভিযোগের ভিত্তিতে এ নোটিশ প্রদান করা হয়েছে।

গত ২৭ জানুয়ারি অ্যাডভোকেট এনামুল হক অভিযোগ আনেন যে, নুরুল হক নুর নির্বাচনী প্রচারণাকালে স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতভাবে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আসছেন, যা আচরণবিধিমালার স্পষ্ট লঙ্ঘন।

এছাড়াও অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৬ জানুয়ারি রাত আনুমানিক আটটার দিকে দশমিনা উপজেলার পাগলা বাজার সেন্টার এলাকায় স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুনের নির্বাচনী অফিসে নুরের অনুসারীরা ভাঙচুর চালায় এবং এতে কয়েকজন কর্মী-সমর্থক আহত হন। যা আচরণবিধিমালার ৬ (ক) ধারার পরিপন্থী।

নোটিশে বলা হয়েছে, কেন নুরুল হক নুরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না—তা ব্যাখ্যা করতে তাকে আগামী ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় দশমিনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

একাত্তর/আরএ
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে কোনো ভোট কারচুপি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।
বগুড়া ও শেরপুরে ‘ভোট ডাকাতি’ ও হামলার প্রতিবাদে সেই দুই আসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
নির্বাচনী ফলাফল পরবর্তী এক ফেসবুক পোস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, রাজনৈতিক ভাগ্য পরিবর্তিত হয় এবং বর্তমানে প্রাপ্ত ৭৭টি আসন তাদের জন্য এক শক্ত ভিত্তি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাস ব্যক্ত করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর গুলশানে দলের নির্বাচন পরিচালনা কমিটির...
চলমান যুদ্ধের অবসান ঘটাতে এবার কূটনৈতিক প্রচেষ্টার সামনের সারিতে চলে এসেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এই সংকট নিরসনে তিনি ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজাইয়ের সঙ্গে সরাসরি...
আগামী পাঁচ বছরের মধ্যে ক্যান্সার চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন  স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।’
তৈরি পোশাক শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে গঠিত কমিটির কাজের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর