পাকিস্তানের বেলুচিস্তানে ‘সন্ত্রাসী’ হামলা ও অভিযানে নিহত বেড়ে ১২৫

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৫ পিএম

পাকিস্তানের বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীরা ‘সমন্বিত’ হামলা চালিয়ে অন্তত ১৫ জন নিরাপত্তা সদস্য ও ১৮ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এ ঘটনায় ‘তিনজন আত্মঘাতী হামলাকারীসহ’ মোট ৯২ জন জঙ্গিও নিহত হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। 

স্থানীয় সময় শনিবার (৩১ জানুয়ারি) পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে এ ঘটনা ঘটে। 

কোয়েটা থেকে এএফপি পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা এক বিবৃতিতে জানায়, প্রাদেশিক রাজধানী কোয়েটা ও বন্দরনগরী গোয়াদারসহ একাধিক স্থানে এসব হামলা সংঘটিত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘১৮ জন নিরীহ বেসামরিক নাগরিক’ এবং ১৫ জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। জঙ্গিদের মৃত্যুর সংখ্যা ৯২।

বেসামরিক নাগরিকদের মৃত্যুর সুনির্দিষ্ট পরিস্থিতি তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

এর আগে বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা রাষ্ট্রীয় সংস্থার সঙ্গে সহযোগিতার অভিযোগে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করেছে।

ইসলামাবাদে অবস্থানরত এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বলেন, হামলাগুলো ছিল ‘সমন্বিত, তবে দুর্বলভাবে বাস্তবায়িত’। 

তিনি আরও বলেন, ‘দুর্বল পরিকল্পনা ও নিরাপত্তা বাহিনীর কার্যকর প্রতিক্রিয়ার মুখে দ্রুত ভেঙে পড়ায় এসব হামলা ব্যর্থ হয়েছে।’

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ হামলাগুলো ‘নস্যাৎ’ করায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেন।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত আমরা এ যুদ্ধ চালিয়ে যাব।’ এ সময় তিনি বিচ্ছিন্নতাবাদীদের পেছনে ভারতের সমর্থনের অভিযোগ তোলেন।

এর আগে চারটি জেলার পুলিশ কর্মকর্তারা এএফপিকে জানান, হামলাগুলো এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটায় একজন এএফপি সাংবাদিক জানান, শহরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধান সড়কগুলো ফাঁকা এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তিনি একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন।

কোয়েটার এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, জঙ্গিরা এক উপ-জেলা প্রশাসককে অপহরণ করেছে।

অন্য একটি জেলার এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জানান, জঙ্গিরা ‘একটি জেলা কারাগার থেকে অন্তত ৩০ জন বন্দিকে মুক্ত করে অস্ত্র ও গোলাবারুদ লুট করেছে। তারা একটি পুলিশ স্টেশনেও হামলা চালিয়ে গোলাবারুদ নিয়ে গেছে।’

আক্রান্ত জেলাগুলোতে মোবাইল ফোন সেবা বন্ধ রাখা হয়েছে এবং যান চলাচল ব্যাহত হচ্ছে। পুরো প্রদেশজুড়ে ট্রেন চলাচলও স্থগিত করা হয়েছে।

প্রদেশটির সবচেয়ে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এএফপিকে পাঠানো এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে।

বিবৃতিতে সংগঠনটি জানায়, তারা সামরিক স্থাপনা, পুলিশ ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ ও আত্মঘাতী হামলা চালিয়েছে।

তারা দাবি করে, সামরিক অভিযান ব্যাহত করতে প্রধান মহাসড়কগুলো অবরোধ করা হয়েছিল।

বিএলএ'র প্রকাশিত বিবৃতি ও ভিডিওতে হামলাগুলোতে কয়েকজন নারী অংশ নিয়েছেন বলেও উল্লেখ করা হয়।

শনিবারের এসব হামলার একদিন আগে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছিল, প্রদেশটিতে পৃথক দুটি অভিযানে তারা ৪১ জন বিদ্রোহীকে হত্যা করেছে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বলেন, ‘গত ১২ মাসে নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানে ৭০০ জনের বেশি সন্ত্রাসীকে নির্মূল করেছে। শুধু গত দুই দিনেই প্রায় ৭০ জন সন্ত্রাসী নিহত হয়েছে।’

তিনি বলেন, ‘এসব হামলা সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের দৃঢ় সংকল্প দুর্বল করতে পারবে না।’

প্রাকৃতিক সম্পদে ভরপুর হলেও বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে দরিদ্র প্রদেশ। শিক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে এটি দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক পিছিয়ে।

সাম্প্রতিক বছরগুলোতে বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা অন্য প্রদেশ থেকে আসা পাকিস্তানি শ্রমিকদের পাশাপাশি বিদেশি জ্বালানি কোম্পানিগুলোর ওপরও হামলা জোরদার করেছে, যাদের তারা প্রদেশটির সম্পদ শোষণের অভিযোগে অভিযুক্ত করে।

গত বছর বিচ্ছিন্নতাবাদীরা ৪৫০ যাত্রীবাহী একটি ট্রেনে হামলা চালায়, যার ফলে দুই দিনব্যাপী অবরোধ সৃষ্টি হয় এবং এতে ডজনখানেক মানুষ নিহত হয়।

২০২৪ সালের আগস্টে জঙ্গিরা সেতু উড়িয়ে দেয়, হোটেলে হামলা চালায় এবং নিরাপত্তা স্থাপনাগুলো লক্ষ্য করে একযোগে হামলা চালিয়ে বহু মানুষকে হত্যা করে।

আরবিএস
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর