ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি, চলছে তদন্ত

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৩ এএম

লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালি ইউনিয়নের দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে দুইটি সিসি ক্যামেরা চুরি হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মদ মমতাজ বেগম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, ওই কেন্দ্রে মোট তিনটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে স্কুল বন্ধ করলে পরবর্তী তিন দিন স্কুল বন্ধ ছিল। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে এসে দেখা যায়, নিচতলায় স্থাপিত তিনটি ক্যামেরার মধ্যে দুইটি চুরি হয়ে গেছে।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ বলেন, এটি সুষ্ঠু নির্বাচনের পথে বড় ধরনের বাধা। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে কেউ ষড়যন্ত্র করছে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব বলেন, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চুরি নির্বাচনে গোলযোগ সৃষ্টির চেষ্টা হতে পারে। এটি নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে বড় ধরনের প্রতিবন্ধকতা।

এ বিষয়ে জেলা সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা জানান, বিষয়টি তার জানা আছে এবং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একাত্তর/আরএ
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শরিফ ওসমান হাদি হত্যার বিচার না হলে বাংলাদেশের মানুষের বিচারব্যবস্থার ওপর আর কোনো আস্থা থাকবে না। জুলাই গণ-অভ্যুত্থানে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর