ঠাকুরগাঁওয়ে প্রাণবন্ত গণসংযোগে মন জয় করছেন মির্জা ফখরুল

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৯ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে এক প্রাণবন্ত গণসংযোগে অংশ নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদরের আকচা ইউনিয়নের ফারাবাড়ি বাজার এবং ফারাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আলাদা নির্বাচনী সভায় তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, দীর্ঘ ১৫ বছর পর দেশের মানুষ এবার একটি প্রকৃত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে।

ঠাকুরগাঁও-১ আসনের এই প্রার্থী তার বক্তব্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার প্রশংসা করেন। তিনি বলেন, এবার ভোটে কোনো ধরনের জালিয়াতি, ছলচাতুরী বা জবরদস্তির কোনো আশঙ্কা নেই। সেনাবাহিনী, রাজনৈতিক দল এবং সাধারণ জনগণ, সবাই একটি স্বচ্ছ নির্বাচন চায়। 

মির্জা ফখরুলের মতে, এবারের ভোটের মাধ্যমে এমন একটি সরকার গঠিত হবে যারা দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করবে এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের আয় বাড়ানোর পথ তৈরি করবে।

বিগত নির্বাচনগুলোর তিক্ত অভিজ্ঞতা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, গত তিনটি নির্বাচনে ভোটাররা তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেননি। বিশেষ করে ২০১৮ সালের নির্বাচনে আগের রাতেই ভোট চুরির ঘটনা ঘটেছিল এবং ২০২৪ সালের নির্বাচনও ছিল প্রশ্নবিদ্ধ। তবে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

ব্যক্তিগত জীবনের এক আবেগঘন বার্তায় মির্জা ফখরুল ঘোষণা করেন, এটিই তার জীবনের শেষ নির্বাচন। তিনি বলেন, এই নির্বাচনের পরে আমার আর কাজ করার মতো বয়স বা শারীরিক সক্ষমতা থাকবে না। তাই এলাকার উন্নয়নে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ সুযোগ হিসেবে তিনি ভোটারদের কাছে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি জামায়াতে ইসলামীর একাত্তরের ভূমিকা নিয়েও সংক্ষিপ্ত কথা বলেন এবং জনগণকে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। তিনি বিশ্বাস করেন, ভোটাররা তাদের বিবেক অনুযায়ী পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জনগণের সরকার গঠনে সহায়তা করবেন।

এআরএস
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর