আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট চা-বাগান খ্রিষ্টান সম্প্রদায়ের উদ্যোগে ধানের শীষের নির্বাচনী পথসভায় যোগ দিয়ে তিনি এই আশাবাদ জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের সকল ধর্ম ও বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চায় বিএনপি। অথচ একটি দলের আচার-আচরণ দেখে মনে হচ্ছে, তারা ক্ষমতায় গেলে দেশের কেউ নিরাপদে থাকবে না।

শিক্ষাব্যবস্থা ও জনশক্তি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, শুধু ডিগ্রি অর্জনের জন্য নয়, সব শিক্ষার্থীকে প্রশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলা হবে। দেশের ১৮ কোটি মানুষকে সম্পদে রূপান্তর করতে চায় তাদের দল।
বিএনপিকে দেশের ও স্বাধীনতার পক্ষের শক্তি আখ্যা দিয়ে দলের এই জ্যেষ্ঠ নেতা আশা প্রকাশ করেন, এবারের নির্বাচনে দেশের মানুষ ধানের শীষকে বিজয়ী করবে।
৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল করলো বিএনপি