ফাহিমের বীরত্বে বড়ো অঘটন এড়ালো পাকিস্তান

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৮ পিএম

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বড়ো ধরনের অঘটনের শিকার হতে যাচ্ছিলো পাকিস্তান। কিন্তু শেষ মুহূর্তের নাটকীয়তায় নেদারল্যান্ডসকে হারিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সালমান আলী আগা দল। এক পর্যায়ে ম্যাচটি পাকিস্তানের নাগালের বাইরে চলে গেলেও ফাহিম আশরাফের বিধ্বংসী ব্যাটিংয়ে তিন উইকেটে জয় নিশ্চিত করে তারা।

ম্যাচ শেষ হওয়ার মাত্র ৯ বল আগেও মনে হচ্ছিেলা পাকিস্তান হারতে যাচ্ছে। কিন্তু ১৯ ওভারে দৃশ্যপট বদলে দেন ফাহিম আশরাফ। লোগান ভ্যান বিকের করা সেই ওভারে পাকিস্তান মোট ২৪ রান সংগ্রহ করে। অথচ ওভারের দ্বিতীয় বলেই আউট হতে পারতেন ফাহিম। তার তোলা একটি সহজ ক্যাচ ফেলে দেন ডাচ ফিল্ডার ম্যাক্স ও’ডাউড। জীবন ফিরে পেয়েই চড়াও হন ফাহিম; পরের বলগুলোতে হাঁকান দুটি ছক্কা ও একটি চার।

শেষ ওভারে জয়ের জন্য লক্ষ্য যখন সহজ হয়ে আসে, তখন ফাহিম আশরাফ তার নান্দনিক স্কিল প্রদর্শন করেন। একটি দর্শনীয় কভার ড্রাইভের মাধ্যমে জয়সূচক রান তুলে নেন তিনি। ডাচদের জন্য এটি চরম হতাশার হলেও পাকিস্তানের জন্য এটি টুর্নামেন্টে টিকে থাকার এক সঞ্জীবনী শক্তি।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। দলে পক্ষে অধিনায়ক স্কট এডওয়ার্ডস সর্বোচ্চ ৩৭ রান করেন। পাকিস্তানের পক্ষে সালমান মির্জা তিনটি এবং মোহাম্মদ নাওয়াজ, আবরার ও সিয়াম আইয়ুব দুটি করে উইকেট নেন।

জবাবে পাকিস্তান ভালো শুরু করলেও মিডল অর্ডার একেবারেই ধ্বসে পড়ে। দুই ওপেনার সাহেবজাদা ফারাহান (৪৭) ও সিয়াম আইয়ুব (২৪) ছাড়া উল্লেখযোগ্য কোনো স্কোর টপ অর্ডারের কেউ করতে পারেন নাই। শেষে লেয়ারে ফাহিম আশরাফের ১১ বলে তিন ছক্কা ও দুই বাউন্ডারিতে পাকিস্তান জয়ের বন্দরে পৌঁছে।

এই জয়ের ফলে টুর্নামেন্টের শুরুতেই বড় ধাক্কা খাওয়ার হাত থেকে রক্ষা পেলো পাকিস্তান। তবে নেদারল্যান্ডস যেভাবে লড়াই করেছে, তা বাকি দলগুলোর জন্য নিশ্চিতভাবেই সতর্কবার্তা।

 

একাত্তর/এসি
টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে টানা তৃতীয়বারের মতো সেমিফাইনালের মহারণে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। দুই পরাশক্তির এই লড়াই কেবল ফাইনালের টিকেট পাওয়ার নয়, বরং ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এক নতুন...
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৭০ রানের লক্ষ্যকে স্রেফ ছেলেখেলায় পরিণত করলো নিউজিল্যান্ড। ওপেনার ফিন অ্যালেনের খুনে ব্যাটিংয়ে প্রোটিয়াদের গুঁড়িয়ে দিয়ে ৯ উইকেটের জয়ে...
ইডেন গার্ডেন্সে কাল যেন একা হাতেই ইতিহাস লিখলেন সঞ্জু স্যামসন। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া বড়ো লক্ষ্য তাড়া করতে নেমে এক অবিস্মরণীয় ইনিংস খেলে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে পৌঁছে দিলেন...
ম্যাচ শেষে সঞ্জু স্যামসনের মুখে চওড়া হাসি। সেই হাসিতে মিশে আছে একরাশ স্বস্তি। সূর্যকুমার যাদবসহ সতীর্থরা একে একে ছুটে এসে তাকে জড়িয়ে ধরছেন। এরপর চললো ম্যাচ পরবর্তী প্রথাগত করমর্দন। শেষ মুহূর্তের এই...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর