টাকাসহ স্বতন্ত্র প্রার্থীর তিন কর্মী আটক, জেল-জরিমানা

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম

জামালপুরের মাদারগঞ্জে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে এক স্বতন্ত্র প্রার্থীর তিন সমর্থকের প্রত্যেককে নগদ পাঁচ হাজার টাকা করে জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে মাদারগঞ্জের গোলাবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। 

আটকরা হলেন- জাহাঙ্গীর ইসলাম, জহুরুল ইসলাম ও মেহেদী হাসান। তারা সবাই জামালপুর-৩ (মেলান্দহ- মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভর পক্ষের নির্বাচনী প্রচারকারী বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এদিন বিকেলে জামালপুরের মাদারগঞ্জে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণের সময় স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভর পক্ষের তিনজনকে আটক করে এলাকাবাসী।  

পরে নির্বাচনী দায়িত্বে থাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনের প্রত্যেককে নগদ পাঁচ হাজার টাকা করে জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

আরবিএস
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামীসহ পাঁচ রাজনৈতিক দলের এসব প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাতের পর ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার হোটেল-রেস্তোরাঁয় সরবরাহের অভিযোগে মানিকগঞ্জে ৯ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর