ফলাফলের গেজেট প্রকাশ, শপথ পড়াবেন প্রধান বিচারপতি

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৪ পিএম

নির্বাচিত সংসদ সদস্য ও গণপরিষদ সদস্যদের শপথ পড়াবেন, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সংবিধান অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। নির্বাচিতদের শপথের আয়োজন করছে সংসদ সচিবালয়। বিজয়ী সংসদ সদস্যদের শনিবার রাতে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

দেশে চলছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ক্ষণ গণনা। সংসদ নির্বাচন অনুষ্ঠানের পর নির্বাচিতদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এখন সংসদ সচিবালয় নির্বাচিতদের শপথ পড়ানোর জন্য আয়োজন করছে। এই নির্বাচিতরাই সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ সদস্য হিসাবে আলাদাভাবে শপথ নেবেন।

সরকারের সিদ্ধান্ত ও সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি হিসাবে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নির্বাচিতদের শপথ পড়াবেন। প্রথমবার সংসদ সদস্য হিসাবে ও দ্বিতীয়বার গণপরিষদ সদস্য হিসাবে শপথ নিতে হবে।  স্পিকার পদত্যাগ ও ডেপুটি স্পিকার কারাগারে থাকায় প্রধান বিচারপতি শপথ পড়াচ্ছেন।

নির্বাচন কমিশন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ীদেরকে নিয়ে গেজেট প্রকাশ করেছে। সেই গেজেট প্রকাশের পর শপথ পড়ানোর জন্য নির্বাচিতদের চিঠি পাঠানো হচ্ছে। আইন উপদেষ্টা বলেছিলেন, ১৮ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে।


এমপিদের শপথ গ্রহণের পরপরই রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দলের নেতাকে সরকার গঠনের জন্য আহবান জানাবেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ পেয়েছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের জন্য ও মন্ত্রিসভার শপথ গ্রহণের জন্য মন্ত্রি পরিষদ বিভাগ চিঠি ইস্যু করবে। এইভাবে নতুন সরকার গঠিত হবে।

আইন উপদেষ্টার বক্তব্য অনুযায়ী ১৮ ফেব্রুয়ারির আগেই অন্তর্বর্তী সরকার নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তর করে দায়িত্ব শেষ করবে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে তার মন্ত্রি পরিষদকে শপথ নিতে হবে আওয়ামী লীগের নির্বাচিত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের কাছে। 

এআরএস
আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে রাষ্ট্র এবং সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক,অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক এবং সর্বোপরি নাগরিকের জীবন হবে নিরাপদ মর্যাদাপূর্ণ এবং সম্ভাবনাময়।
কাতারের সাবেক আমির, আধুনিক কাতারের স্থপতি এবং বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচিত সংসদ সদস্যদের জন্য এলাকা নির্ধারিত থাকলেও সংরক্ষিত নারী আসনের সদস্যদের জন্য এলাকা নির্ধারিত নেই।
দুর্গত মানুষের নিরাপত্তা ও ত্রাণ সহায়তায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর