জামায়াতের শক্তিশালী আবির্ভাব দেখছেন শফিকুর রহমান

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৭ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পরবর্তী প্রতিক্রিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও ভোটের হিসেবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট একটি শক্তিশালী জাতীয় শক্তি হিসেবে নিজের অবস্থান জানান দিয়েছে।

শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি নির্বাচনের গভীর ও জটিল রাজনৈতিক বাস্তবতার চিত্র তুলে ধরেন।

জামায়াত আমির তাঁর পোস্টে উল্লেখ করেন, নির্বাচনে বিএনপি প্রায় ৫৪ শতাংশ ভোট পেয়েছে, যার বিপরীতে জামায়াত-নেতৃত্বাধীন জোট পেয়েছে প্রায় ৪০ শতাংশ ভোট।

তিনি বর্তমান ‘ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট’ পদ্ধতির সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, এই পদ্ধতিতে লক্ষ লক্ষ ভোটের সঠিক মূল্যায়ন হয় না। তিনি জানান, ৫৩টি আসনে বিএনপি মাত্র কয়েকশ থেকে কয়েক হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছে, যা দুই পক্ষের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দেয়।

নির্বাচনী ফলাফলকে সামগ্রিকভাবে স্বীকৃতি ও সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েও ডা. শফিকুর রহমান নির্দিষ্ট কিছু আসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানান, বিতর্কিত কয়েকটি আসন বর্তমানে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে পর্যালোচনাধীন রয়েছে।


তিনি বলেছেন, যেসব আসনে ভোট গণনায় বিলম্ব বা অনিয়মের অভিযোগ উঠেছে, সেখানে জামায়াত প্রতিনিধিরা আইনি কাঠামোর মধ্যে পুনর্গণনা ও প্রতিকারের চেষ্টা করছেন। এটি ফলাফল প্রত্যাখ্যান নয়, বরং ভোটের স্বচ্ছতা রক্ষার একটি দায়িত্বশীল প্রচেষ্টা।

জুলাই সনদ এবং গণভোটের ফলাফলের কথা স্মরণ করিয়ে দিয়ে জামায়াত আমির বলেন, প্রায় ৬৮ শতাংশ বৈধ ভোট সংস্কারের পক্ষে এসেছে। চার কোটি আট লাখের বেশি মানুষের এই ‘হ্যাঁ’ ভোট পরিবর্তনের জন্য একটি স্পষ্ট জাতীয় ম্যান্ডেট। তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকার এই আমানতকে সম্মান করবে এবং সংযম ও জবাবদিহিতার মাধ্যমে দেশ পরিচালনা করবে।

ডা. শফিকুর রহমান নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, আইনের শাসন সবার জন্য সমান হতে হবে।


একইসঙ্গে তিনি বিএনপির নেতৃত্বের প্রতিও বিশেষ আহ্বান জানিয়ে বলেন, তারা যেন প্রমাণ করেন যে সংবিধানের নিয়মের মধ্যেই তারা দেশ পরিচালনা করবেন এবং আইন লঙ্ঘনকারী যে কোনো কর্মীকে পক্ষপাতিত্ব ছাড়াই জবাবদিহির আওতায় আনা হবে।

পরিশেষে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পরিপক্বতা ও জাতীয় দায়িত্ববোধের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একটি উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সততা, সংযম ও জবাবদিহিতার সঙ্গে ক্ষমতা প্রয়োগের মাধ্যমেই জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানো সম্ভব বলে তিনি তাঁর পোস্টে উল্লেখ করেন।

এআরএস
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক দাবি করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাজধানীতেই দিনেদুপুরে নানা অপকর্ম ঘটছে। একটি হাসপাতালের নিরাপত্তা সরকার দিতে...
জনগণের স্বার্থে ঘোষিত সাত দফা দাবির মধ্যে জামায়াতে ইসলামীর নিজস্ব কোনো দাবি নেই উল্লেখ করে সরকারের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়েছেন দলটির কেন্দ্রীয় আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন,...
জনগণের প্রয়োজনে আট দফা দাবি যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ সঙ্কট...
দেশবাসীকে দেয়া ওয়াদা অস্বীকার করে সরকার উল্টো পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর