ঢাকার রাজপথে বিক্ষোভ মিছিলের ডাক দিলো জামায়াত

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০১ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ম্যানিপুলেশন’ ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে আগামীকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার রাজপথে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে দলটির পক্ষ থেকে এই কর্মসূচির ঘোষণা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি জানান, আগামীকাল বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম গেট থেকে এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শুরু করবে ১১ দলীয় জোট।

হামিদুর রহমান আযাদ বলেন, জনগণকে সঙ্গে নিয়ে আমরা প্রতিবাদ করতে চাই। যারা অধিক সংখ্যক আসনে বিজয়ী হয়ে সুস্থ পথে না হেঁটে অসুস্থ পথে যেতে চায়, তাদের জনগণ মেনে নেবে না। আমরা চাই সংসদে সব রাজনৈতিক আলাপ হোক এবং এটাই গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হোক।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে অতীতের মতো খুনাখুনি না থাকলেও ভোটকেন্দ্রে অসুস্থ পরিবেশ ছিলো। জাল ভোট, কালো টাকার ছড়াছড়ি, হুমকি-ধমকি এবং হামলার ঘটনা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। এসব বিষয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের কাছে অভিযোগ দিলেও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।

জামায়াতের এই নেতা অভিযোগ করে বলেন, কর্তব্যরত অফিসার ও দলীয় কর্মীরা ব্যালটে সিল মেরেছেন বলে অভিযোগ আছে। আমরা ১১ দলীয় জোটের পক্ষ থেকে বারবার ইসিকে ও স্থানীয়ভাবে জানালেও সন্তোষজনক পদক্ষেপ দেখিনি। এছাড়া অনেক জায়গায় রেজাল্ট শিটে ঘষামাজা এবং পেন্সিলে ফলাফল লেখার মতো ঘটনা ঘটেছে।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: সংগৃহীত

হামিদুর রহমান আযাদ জানান, ঢাকা-৮ আসনে এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী, মামুনুল হক ও গোলাম পরওয়ারসহ ৩২টি আসনে তাদের প্রার্থীদের স্বল্প ভোটের ব্যবধানে হারিয়ে দেওয়া হয়েছে। এসব আসনে ভোট পুনঃগণনার জন্য তারা নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন। কমিশন তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করেছে বলেও তিনি দাবি করেন।

সংসদে যাওয়ার বিষয়ে পজিটিভ মনোভাব ব্যক্ত করে তিনি বলেন, আমরা পার্লামেন্টেও যাবো, রাজপথেও থাকব। এবারের নির্বাচনে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি।

নির্বাচনে সহিংসতা ও হাতিয়ায় ২০১৮ সালের ঘটনার পুনরাবৃত্তি নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি জানান, বিজয়ীরা ঠিক পথে না চললে রাজপথে প্রতিবাদ অব্যাহত থাকবে।

ছায়া মন্ত্রিসভার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

একাত্তর/আরএ
নিত্যপণ্যর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বারবার তেল-গ্যাসসহ জ্বালানির দাম বাড়ানো এবং চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রতিবাদে ৭ দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে ঐতিহাসিক...
রাজধানীর দুই সিটি করপোরেশনে প্রথমবারের মতো নিজেদের মেয়রপ্রার্থী নামিয়ে রাজনীতির মাঠে বড় চমক দিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দেশবাসীকে দেয়া ওয়াদা অস্বীকার করে সরকার উল্টো পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। 
বর্তমান সরকারের অদক্ষতা ও ব্যর্থতার কারণে দেশে তীব্র অর্থনৈতিক ও আইনশৃঙ্খলা সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি বলেন,...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর