সংস্কার পরিষদের শপথ না নেয়ার ব্যাখ্যা দিলেন সালাহউদ্দিন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেও ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নেয়া থেকে বিরত রয়েছেন বিএনপি থেকে নির্বাচিত সদস্যরা। এই সিদ্ধান্তের পেছনে বিদ্যমান সংবিধানের আইনি ও পদ্ধতিগত সীমাবদ্ধতাকে দায়ী করেছে দলটি।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভা শেষে এক ব্রিফিংয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন।

সালাহউদ্দিন আহমদ জানান, সংবিধান সংস্কার পরিষদের শপথ পাঠ করানোর কোনো আইনি এখতিয়ার প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেই। তিনি সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের ২(ক) উপ-দফার উল্লেখ করে বলেন, স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ পাঠ করাতে অপারগ হলে সিইসি শুধু সংসদ সদস্যদের শপথ পাঠ করানোর ক্ষমতা রাখেন। কিন্তু বিদ্যমান সংবিধানে ‘সংবিধান সংস্কার পরিষদ’ বলে কোনো পদের অস্তিত্ব বা তাঁদের শপথ পড়ানোর কোনো বিধান সিইসির জন্য বরাদ্দ নেই।


শপথ অনুষ্ঠানের আগে সাদা ও নীল রঙের দুটি ফরম হাতে নিয়ে সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং বর্তমান সংবিধানে এখনও বিষয় অন্তর্ভুক্ত করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী এই পরিষদ গঠিত হলেও, আগে তা সংবিধানে ধারণ করতে হবে। পাশাপাশি এই পরিষদের সদস্যদের শপথ কে পাঠ করাবেন, তার সুনির্দিষ্ট বিধান তৈরি করতে হবে।

তাঁর মতে, এই ধরনের শপথের ফরম সংবিধানের তৃতীয় তফসিলে যুক্ত করতে হবে এবং সংসদে আইন পাশের মাধ্যমে তা গৃহীত হওয়ার পরই শুধু শপথ নেওয়া সম্ভব। তিনি স্পষ্টভাবে জানান, বিএনপি সংবিধান মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো অসাংবিধানিক প্রক্রিয়ায় অংশ নিতে চায় না।


গণভোটের রায় বাস্তবায়ন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হলে প্রথমে সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও সংবিধান সংশোধন করতে হবে। তিনি আরও যোগ করেন, “জুলাই জাতীয় সনদ আমাদের কাছে একটি রাজনৈতিক সমঝোতার দলিল। আমরা এই সনদে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করতে অঙ্গীকারবদ্ধ।

বিএনপির এই অবস্থানের ফলে নবগঠিত সংসদে সংবিধান সংস্কারের প্রক্রিয়াটি সরাসরি আইনি তর্কের মুখে পড়ল। দলটি মনে করে, আগে সংসদীয় কাঠামোর ভেতর দিয়ে আইনি ভিত্তি তৈরি না করে সংস্কার পরিষদের কার্যক্রম শুরু করা হলে তা দীর্ঘমেয়াদে সাংবিধানিক জটিলতা সৃষ্টি করতে পারে।

এআরএস
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।  এ নিয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট...
আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীর জামিনে আপত্তি নেই বলে জানিয়েছেন মৃত দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।
বাংলাদেশের শিক্ষা খাতের গুণগত মানোন্নয়ন, শিক্ষাক্রম সংস্কার এবং মূল্যায়ন ব্যবস্থার আধুনিকায়নে এক সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বিশ্বখ্যাত কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট।
মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনাকে কেন্দ্র করে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও হট্টগোলের সৃষ্টি হয়েছে। কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর