জুলাই অভ্যুত্থান না হলে কেউ ক্ষমতায় আসত না: ডা. শফিকুর রহমান

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫০ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং সমাজ সংস্কারের অঙ্গীকার নিয়ে এক বিশেষ কর্মসূচিতে অংশ নিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বুধবার সকালে রাজধানীর মিরপুর ৬০ ফিট এলাকায় মনিপুর উচ্চ বিদ্যালয়ের সামনে 'ক্লিন ঢাকা মহানগরী' কর্মসূচির উদ্বোধনের পর তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও জনসেবা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

পরিচ্ছন্নতা অভিযান শেষে ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল এদেশের ইতিহাসের এক টার্নিং পয়েন্ট। তিনি স্পষ্টভাবে মনে করিয়ে দেন, জুলাইয়ের বিপ্লব না ঘটলে আজ তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না এবং তিনি নিজেও বিরোধীদলীয় নেতা হবার সুযোগ পেতেন না।

শফিকুর রহমান অভিযোগ করেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া জুলাই অভ্যুত্থানের শহিদদের অপমানের শামিল। তিনি নতুন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার যদি কালক্ষেপণ করে বা অনীহা দেখায়, তবে জামায়াতে ইসলামী কোনো ধরনের ছাড় দেবে না। আমাদের সবার নৈতিক দায়িত্ব হলো সংসদে জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখা।


এ সময় আমীর ডা. শফিকুর রহমান মিরপুর ও কাফরুল এলাকাকে নিয়ে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, এই এলাকাগুলোকে দেশের জন্য একটি 'মডেল' হিসেবে গড়ে তোলা হবে। এর অংশ হিসেবে এখন থেকে প্রতিদিন ফজরের নামাজের পর এলাকার রাস্তাঘাট পরিষ্কার করা হবে। তিনি আশা প্রকাশ করেন যে, জনগণের এই স্বতঃস্ফূর্ত নাগরিক সেবায় সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার জামায়াতে ইসলামী 'ক্লিন ঢাকা মহানগরী' শীর্ষক এই কর্মসূচি ঘোষণা করে। ডা. শফিকুর রহমান বলেন, আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। প্রত্যেকের নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার মাধ্যমেই একটি পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব।

পরিচ্ছন্নতা অভিযানে ডা. শফিকুর রহমানের সাথে ঢাকা মহানগর উত্তরের আমীর সেলিম উদ্দিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এআরএস
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের চেতনাকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চব্বিশকে হারিয়ে...
বিএনপি সংস্কার বা ঐক্যমত্যের আলোচনায় অংশ নিলেও নির্বাচনের পর দেখা গেলো তারা গণভোটের রায়কে মন থেকে মেনে নেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর...
দেশের প্রকৃত অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে প্রচলিত অর্থ বছরকে পরিবর্তন করে ‘ক্যালেন্ডার বর্ষ’ (জানুয়ারি–ডিসেম্বর) অনুযায়ী করার প্রস্তাব দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির...
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর