চীনে আবারও আতশবাজি ট্র্যাজেডি, এবার নিহত ১২ জন

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৪ পিএম

চীনের শিয়াংইয়াং শহরে একটি আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছেন। বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানা গেছে। চন্দ্র নববর্ষ উদযাপনের চলাকালীন চীনে এটি এ ধরনের দ্বিতীয় বড় বিস্ফোরণ। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

সিনহুয়া নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, বুধবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে হুবেই প্রদেশের শিয়াং ইয়াং শহরের ঝেংজি টাউনে এই বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের তীব্রতা প্রায় ৫০ বর্গমিটার এলাকা জুড়ে অনুভূত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে জরুরি সেবা ও উদ্ধারকারী দল পৌঁছায় এবং বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এর আগে গত রোববার দেশটির পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে আতশবাজির দোকানে একই ধরনের একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) তথ্যমতে, ওই দুর্ঘটনায় ৮ জন নিহত এবং ২ জন আহত হয়েছিলেন।

মঙ্গলবার চীন সরকার আতশবাজির বিপদ সম্পর্কে সতর্কতা জারি করে জানিয়েছিল, বসন্ত উৎসব বা স্প্রিং ফেস্টিভ্যাল চলার সময় আতশবাজি এখনও সবচেয়ে বড় ঝুঁকির কারণ।

এআরএস
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজেদের সামরিক উপস্থিতির পরিধি বিস্তৃত করতে লাওসের রাজধানী ভিয়েনতিয়েন থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে বান কেউন বিমানঘাঁটি এলাকায় একটি নতুন যৌথ সামরিক সহায়তা কেন্দ্র গড়ে তুলেছে...
বহুল আলোচিত যুক্তরাষ্ট্র সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সরাসরি আমেরিকান তৈরি আধুনিক অস্ত্র কেনার অপ্রত্যাশিত প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর