শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৯ পিএম

শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার শিক্ষাকে কেবল খরচের খাত হিসেবে দেখবে না, বরং শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ, মানবসম্পদ তৈরির মূল কারখানা ও জাতি গঠনের প্রধান প্রকল্প।

প্রতিমন্ত্রী ঘোষণা দিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে শিক্ষা খাতের বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির পাঁচ শতাংশে উন্নীত করা হবে। এটা আমাদের সরকারের নির্বাচনী অঙ্গীকার।

দায়িত্ব গ্রহণের দু’দিন পর বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মিজ রেহানা পারভীন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মন্ত্রণালয়ের নীতিগত সংস্কার ও উন্নয়নের ১২ দফা এজেন্ডা এবং একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তুলে ধরেন।

ববি হাজ্জাজ জানান, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়, শিক্ষা খাতে মোট সরকারি ব্যয়ের ১৫-২০ শতাংশ বরাদ্দের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। এ লক্ষ্যে আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে ৩ বছর মেয়াদী ‘ফিসকাল আপলিফট প্ল্যান’ গ্রহণ করা হবে।

বিগত বছরগুলোতে উন্নয়ন বাজেটের বড় অংশ অব্যবহৃত থাকার বিষয়টিকে ‘শিক্ষার্থীদের সুযোগের ক্ষতি’ হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এখন থেকে উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন হবে মাইলস্টোন-ভিত্তিক এবং স্বচ্ছ। জুন মাসে তাড়াহুড়ো করে বরাদ্দ শেষ করার সংস্কৃতি বন্ধে ই-জিপি ও প্রি-প্রকিউরমেন্ট প্ল্যানিং বাধ্যতামূলক করা হবে।

হাজ্জাজ জানান, মাধ্যমিক পর্যায় থেকেই কারিগরি শিক্ষাকে অন্তর্ভুক্ত করা হবে এবং সাধারণ শিক্ষার সাথে কারিগরি শিক্ষার ‘ব্রিজ কোর্স’ চালু করা হবে যাতে কোনো শিক্ষার্থীর ক্যারিয়ারে ‘ডেড এন্ড’ তৈরি না হয়।

শ্রমবাজার ও উচ্চশিক্ষার বৈশ্বিক চাহিদা বিবেচনায় বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এছাড়া পাঠ্যবই ও পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মুখস্থবিদ্যার বদলে সৃজনশীল চিন্তাধারা উৎসাহিত করতে আইটেম ব্যাংক ও ব্লুপ্রিন্ট ভিত্তিক পরীক্ষা ব্যবস্থা চালু করা হবে।

বিশ্ববিদ্যালয়গুলোকে কেবল পাঠদানের কেন্দ্র নয়, বরং ‘জ্ঞান প্রতিষ্ঠান’ হিসেবে গড়ে তুলতে উচ্চশিক্ষা ও গবেষণা ইনোভেশন গ্র্যান্ট চালুর ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

এছাড়া মেধাবী শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট লোন এবং বিদেশে উচ্চশিক্ষায় বিশেষ সহায়তার পরিকল্পনাও সরকারের এজেন্ডায় রয়েছে বলেও জানান শিক্ষাপ্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

প্রতিমন্ত্রী আরও জানান, শিক্ষা প্রশাসনে স্বচ্ছতা ফেরাতে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটি ‘পাবলিক ড্যাশবোর্ড’ চালু করা হবে। এর মাধ্যমে প্রকল্প অগ্রগতি, বই বিতরণ এবং ক্লাসের ঘণ্টা তদারকি করতে পারবেন নাগরিকরা।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা শিক্ষা নিয়ে রাজনীতি করবো না, শিক্ষা দিয়ে রাষ্ট্র গড়বো। প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য—সার্টিফিকেট নয়, সক্ষমতা অর্জন। সেই সক্ষমতা অর্জনেই কাজ করবে শিক্ষা মন্ত্রণালয়।

একাত্তর/আরএ
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, দেশে সংঘটিত সামাজিক অপরাধ ও নৃশংস ঘটনাগুলোর অধিকাংশের পেছনে কোনো না কোনোভাবে মাদক জড়িত। কিশোর গ্যাং গড়ে...
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র পদপ্রার্থী, ঢাকা-০৬ আসনের সংসদ সদস্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে নিয়ে একটি গণমাধ্যমে প্রকাশিত তথাকথিত ‘জরিপ...
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
শূন্য পদ দ্রুত পূরণ এবং সরকারি চাকরিতে নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর