পুরনো সহকর্মীদের নাম ধরে ডাকলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৪ পিএম

দীর্ঘ ১৯ বছর পর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে সেখানে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে কার্যালয়ে পৌঁছানোর পর তিনি শুধু দাপ্তরিক কাজেই সীমাবদ্ধ থাকেননি, বরং দীর্ঘ সময় পর পুরনো পরিচিত মুখগুলোকে দেখে কাছে ডেকে ব্যক্তিগতভাবে কুশল বিনিময় করেন।

ছবি: সংগৃহীত
স্মৃতিচারণ ও আন্তরিকতা:
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রবেশের সময় কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে স্বাগত জানাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন। এই ভিড়ের মাঝেও ১৯ বছর আগেকার পরিচিত মুখগুলোকে চিনতে ভুল করেননি প্রধানমন্ত্রী।

তিনি দূর থেকেই একজন কর্মচারীকে নাম ধরে ডাক দেন। নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে ওই কর্মচারী প্রধানমন্ত্রীর কাছে ছুটে এলে তিনি তাঁর সঙ্গে করমর্দন করেন এবং পরিবারের খোঁজ-খবর নেন।

ছবি; সংগৃহীত
উল্লেখ্য, ২০০১ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন এই কার্যালয়ে কাজ করতেন এমন অনেক কর্মচারীকে প্রধানমন্ত্রী তারেক রহমান আজও মনে রেখেছেন।

সময়ের পরিক্রমায় অনেকের চুলে পাক ধরলেও প্রধানমন্ত্রী তাদের নাম ধরে ডেকে যে মহানুভবতা দেখিয়েছেন, তাতে উপস্থিত অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন।

ছবি: সংগৃহীত
দিনের কর্মসূচি ও দাপ্তরিক কাজ:
শনিবার সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে পৌঁছালে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। কার্যালয়ে প্রবেশ করেই প্রধানমন্ত্রী প্রথমে বাগানে বৃক্ষরোপণ করেন।

এরপর তিনি কার্যালয়ের ‘রেড ব্লকে’ নিজের দপ্তরে আসন গ্রহণ করেন। দাপ্তরিক কাজের শুরুতেই তিনি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। এরপর তিনি পূর্বনির্ধারিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন।

ছবি: একাত্তর টিভি
গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম দুই দিন সচিবালয়ে অফিস করলেও শনিবারই ছিল তেজগাঁও কার্যালয়ে তাঁর প্রথম কার্যদিবস। দীর্ঘ বিরতির পর পুরনো কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর এই ব্যক্তিগত মমত্ববোধ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে।

এআরএস
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর