সামিতের ছবি দিয়ে মাতৃভাষা দিবসে ফিফার অনন্য শ্রদ্ধা

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৭ পিএম

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার অধিকার আদায়ের লড়াইয়ে প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, শফিউর ও জব্বারসহ নাম না জানা অনেক শহীদ। আজ সেই অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারা বিশ্বের সাথে একাত্মতা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিশেষ করে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার সামিত সোমের ছবি ব্যবহার করে ফিফা বাংলা ভাষাকে যে সম্মান জানিয়েছে, তা দেশের ফুটবল প্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট করা একটি ছবিতে দেখা যায় কানাডা প্রবাসী বাংলাদেশি তারকা ফুটবলার সামিত সোমকে। পোস্টের ক্যাপশনে ফিফা লিখেছে, ‘ভিন্ন ভাষায় একই আবেগ।’ ছবির ভেতরে বড় করে বাংলায় লেখা ছিল-  ‘ফুটবলই আমাদের ভাষা।’

এই বার্তার মাধ্যমে ফিফা বোঝাতে চেয়েছে যে, ভাষার ভিন্নতা থাকলেও ফুটবলের আবেগ বিশ্বজনীন এবং বাংলা ভাষার মাধ্যমেই ফুটবলের সেই নিজস্ব ভাষা ফুটে ওঠে। উল্লেখ্য, এই পোস্টটি বিশেষভাবে বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীদের জন্য দৃশ্যমান করা হয়েছে।


যুক্তরাজ্য প্রবাসী হামজা চৌধুরীর পদাঙ্ক অনুসরণ করে বর্তমানে অনেক প্রবাসী বাংলাদেশি ফুটবলার লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়ে বিশ্ব ফুটবলে বাংলাদেশের পতাকাকে তুলে ধরছেন। ফিফার এই পোস্টে সামিত সোমের ছবি ব্যবহার করাকে সেই ক্রমবর্ধমান সাফল্যেরই একটি প্রতীকী স্বীকৃতি হিসেবে দেখছেন ক্রীড়া বিশ্লেষকরা।

মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি এক বার্তায় বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের মাতৃভাষার অধিকার, তাদের স্মৃতি চিরদিন বাঙালির হৃদয়ে অম্লান হয়ে থাকবে। শহীদদের রক্তে রাঙানো একুশ আমাদের গৌরব, আমাদের পরিচয়।

 
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের অফিসিয়াল পেজে শুভেচ্ছা জানিয়ে লিখেছে, তারুণ্যের নব চেতনায় একুশ রবে সকলের অনুপ্রেরণায়।” বাফুফে পরিবারের পক্ষ থেকে দেশের সকল স্তরের মানুষকে জানানো হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। শুধু ফুটবল নয়, পুরো ক্রীড়াঙ্গনই আজ একুশের চেতনায় উজ্জীবিত হয়ে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করেছে।

এআরএস
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা যে দলের হাতেই উঠুক না কেন, তারা শুধু ফুটবলের ইতিহাসেই অমরত্ব পাবে না, একদম টাকার পাহাড়ে ভেসে যাবে! এবারের বিশ্বকাপে ফিফা তাদের আর্থিক পুরস্কারের পরিমাণ বাড়িয়ে রেকর্ড ১.২৫...
এবারের ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি যেন পুরোপুরি, আমেরিকান ফুটবলের ফাইনাল হিসাবে পরিচিত সুপার বোলের আদলে রূপ নিতে যাচ্ছে, যেখানে প্রথমার্ধের বিরতিতে পারফর্ম করবেন জাস্টিন বিবার, ম্যাডোনা, শাকিরা...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম স্পেনের মধ্যকার মেগা ফাইনাল দিয়ে পর্দা নামছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। তবে এই ফাইনাল শুরুর আগেই এক চরম বিতর্কিত বোমা ফাটিয়েছে ফুটবলের অভিভাবক সংস্থা...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর