ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৪ এএম

দুষ্কৃতিকারীদের ষড়যন্ত্রের হাত থেকে বাঁচতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখতে সবাই প্রশাসনকে সহযোগিতা করবেন। সজাগ থাকতে হবে যাতে কেউ দুষ্কর্ম করে সরকার বা নেতার ওপর দোষ চাপাতে না পারে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, হিলি পানামা পোর্টে কর্মসংস্থান সৃষ্টি, রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং রেলস্টেশন আধুনিকায়নে গুরুত্ব দেওয়া হবে। সেই সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি।

এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে মন্ত্রী বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে দিনভর নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হিলি ও বিরামপুর উপজেলায় প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন।

একাত্তর/আরএ
বর্তমান সরকারের লক্ষ্য বৈষম্যহীন সমাজ গড়ে তোলা বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, অর্থের অভাবে কেউ চিকিৎসা, শিক্ষা কিংবা উদ্যোক্তা হওয়ার সুযোগ থেকে বঞ্চিত...
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিয়ের আগে ছেলে-মেয়ে উভয়ের থ্যালাসেমিয়া বাহক অবস্থা পরীক্ষা করা অত্যন্ত জরুরি। 
হৃদরোগ নিরাময়ে অভিজ্ঞ ও তরুণ চিকিৎসকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মহিলা, শিশু ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
কতিপয় দুষ্কৃতকারী ফ্যামিলি কার্ডকে বিতর্কিত করতে দেশের নানা জায়গায় অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর