রাষ্ট্রীয় দায়িত্ব শেষে নিজ আঙিনায় অধ্যাপক ইউনূস

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৬ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ১৮ মাস দেশ পরিচালনার পর পুনরায় নিজ কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার সকালে রাজধানীর মিরপুরে টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টার কার্যালয়ে পৌঁছালে তাঁর দীর্ঘদিনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁকে ফুলের তোড়া ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে স্বাগত জানান।

ইউনূস সেন্টারের এক ফেসবুক পোস্টে জানানো হয়েছে, কার্যালয়ে পৌঁছানোর পর অধ্যাপক ইউনূস গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন গ্রামীণ সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক বিশেষ বৈঠকে অংশ নেন। বৈঠকে কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

দীর্ঘ বিরতির পর পুরনো সহকর্মীদের মাঝে ফিরে এসে তিনি আবেগঘন পরিবেশে কুশল বিনিময় করেন এবং গ্রামীণ প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন।


২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছিল। সেই পরিস্থিতিতে ৮ আগস্ট ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার।

দীর্ঘ ১৮ মাস অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পর, সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী নতুন সরকারের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর করেন তিনি। এর মাধ্যমেই সফলভাবে সমাপ্ত হয় ইউনূস সরকারের ঐতিহাসিক অধ্যায়।

ইউনূস সেন্টার সূত্রে আরও জানা গেছে, দায়িত্ব শেষে ড. মুহাম্মদ ইউনূস শুধু কর্মস্থলেই ফেরেননি, বরং খুব শিগগিরই তিনি তাঁর চিরচেনা ব্যক্তিগত জীবনেও ফিরছেন। চলতি মাসের শেষ দিকে তিনি গুলশানে অবস্থিত নিজ বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছেন।

 
২০০৬ সালে দারিদ্র্য বিমোচনে অসামান্য অবদানের জন্য শান্তিতে নোবেল জয়ী এই ব্যক্তিত্ব এখন তাঁর প্রতিষ্ঠিত সামাজিক ব্যবসায় এবং মানবিক কর্মকাণ্ডে পুনরায় পূর্ণ মনোযোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর ফিরে আসায় গ্রামীণ পরিবারের সদস্যদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এআরএস
নোবেল বিজয়ী ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অব্যাহত হয়রানি, হেনস্তা, অনলাইন অপপ্রচার এবং তাঁকে কেন্দ্র করে চলা নানা হুমকি ও টার্গেটেড আক্রমণের তীব্র...
দীর্ঘদিনের কর বিরোধের জের ধরে ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘গ্রামীণ কল্যাণ’-এর দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি...
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর