সার্ককে গতিশীল করতে বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৮ পিএম

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশের অবিচল সমর্থন ও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সার্কের মহাসচিব মো. গোলাম সারোয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎতের সময় তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী জানান, সার্ক প্রক্রিয়াকে শক্তিশালী ও গতিশীল করতে যেকোনো ধরনের সক্রিয় উদ্যোগ নিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে। তিনি সার্ক সনদে বর্ণিত সার্বভৌম সমতা, আঞ্চলিক অখণ্ডতা, রাজনৈতিক স্বাধীনতা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং সদস্য দেশগুলোর জনগণের পারস্পরিক কল্যাণের নীতির প্রতি বাংলাদেশের দৃঢ় বিশ্বাসের কথা আবারও স্মরণ করিয়ে দেন।

ড. খলিলুর রহমান উল্লেখ করেন যে, আশির দশকের শুরুতে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার ধারণাটি প্রথম প্রস্তাব করেছিল বাংলাদেশ। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ অঞ্চলের মানুষের কল্যাণ, জীবনযাত্রার মানোন্নয়ন এবং সম্মিলিত স্বনির্ভরতা শক্তিশালী করার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছিলেন।

সার্কের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং ১৯৮৫ সালের ডিসেম্বরে প্রথম শীর্ষ সম্মেলনের আয়োজক হিসেবে বাংলাদেশ এই সংস্থার গুরুত্বকে বিশেষভাবে মূল্যায়ন করে। এছাড়াও বাংলাদেশ ১৯৯৩ এবং ২০০৫ সালে আরও দুবার সার্ক শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে।

বাণিজ্য, বিনিয়োগ, কানেক্টিভিটি, দারিদ্র্য বিমোচন, বিদ্যুৎ, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, শিক্ষা, জনস্বাস্থ্য এবং সংস্কৃতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে সার্কের মূল্যবান ভূমিকার কথা উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।

একাত্তর/আরএ
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে ২৮৯ জনে পৌঁছেছে। তবে ক্ষতিগ্রস্তদের মধ্যে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড....
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী নেপালকে যে কোনো ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা।
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর