প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টা কে কোন দায়িত্ব পেলেন

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৬ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর রাষ্ট্র পরিচালনার চাকা সচল করতে নতুন ১০ জন উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের নির্দিষ্ট দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পাঁচজন উপদেষ্টা পূর্ণ মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন।

নতুন সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে অভিজ্ঞ রাজনীতিকদের ওপর বিশেষ আস্থা রেখেছেন প্রধানমন্ত্রী। মন্ত্রী পদমর্যাদার পাঁচজন উপদেষ্টার মধ্যে তিনজনকে ‘রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন- মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান এবং রুহুল কবীর রিজভী আহমেদ। সরকারের রাজনৈতিক কৌশল ও সমন্বয় সাধনে তাঁরা মূল ভূমিকা পালন করবেন।


প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারের লক্ষ্যে নিয়োগ দেওয়া হয়েছে আরও দুই বিশেষজ্ঞকে। মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থনীতিবিদ রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের তদারকির জন্য প্রতিমন্ত্রী পদমর্যাদার পাঁচজন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে। দপ্তর বণ্টনের তালিকাটি নিম্নরূপ-

হুমায়ুন কবির: পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম: প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ডা. জাহেদ উর রহমান: পলিসি ও স্ট্র্যাটেজি (সরকারের নীতি নির্ধারণ ও কৌশলগত পরিকল্পনা)।

মাহদী আমিন: শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

রেহান আসিফ আসাদ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের মাধ্যমে ২০ বছর পর পুনরায় ক্ষমতায় ফিরেছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে দলটি জয়লাভ করে। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় ৫০ জন সদস্য রয়েছেন, যার মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। ১০ জন উপদেষ্টার এই দপ্তর বণ্টন সরকারের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে ধারণা করা হচ্ছে।

 
প্রধানমন্ত্রী তারেক রহমান ‘রুলস অব বিজনেস’ অনুযায়ী এই দপ্তরগুলো বণ্টন করেছেন, যা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে। নবনিযুক্ত উপদেষ্টারা অভিজ্ঞ রাজনীতিক ও বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত হওয়ায় জনগণের প্রত্যাশা, নতুন সরকার দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

এআরএস
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর