‘ভোটারদের শক্তি গণতন্ত্রের মুক্তি’

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০ পিএম

আগামী ২ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া অষ্টম জাতীয় ভোটার দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এবারের দিবসের মূল প্রতিপাদ্য, ‘ভোটারদের শক্তি গণতন্ত্রের মুক্তি’।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের নির্বাচন সহায়তা-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে নির্ধারিত এই প্রতিপাদ্যটি ভোটার দিবস উদযাপন সংক্রান্ত সকল প্রকাশনা, প্রচারণামূলক সামগ্রী এবং দিবস সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক, আইডিয়া প্রকল্পের পরিচালকসহ মাঠ পর্যায়ের সকল আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।

ইসি জানায়, ভোটার দিবস উপলক্ষ্যে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রতিপাদ্য ব্যাপকভাবে প্রচার করা হবে। বিশেষ করে তরুণ ভোটারদের ভোটাধিকারে উদ্বুদ্ধ করতে নির্বাচন কমিশনের ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মাঠ পর্যায়ের কার্যালয়গুলোতে ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে এটি তুলে ধরা হবে।

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম এবং নাগরিকদের ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি বছর ২ মার্চ দেশে জাতীয় ভোটার দিবস পালিত হয়।

একাত্তর/আরএ
আগামী বছরের মে মাসের মধ্যে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোট পাঁচ ধাপে আগামী ২৭ মে ২০২৭ সালের মধ্যে সব ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ সম্পন্ন...
আগামী সোমবার (১২ অক্টোবর) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বহুল প্রতীক্ষিত রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন কমিশন বৈঠকে চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা হবে।
নির্বাচনে নারীদের অংশগ্রহণ কেবল সংখ্যায় নয়, বরং কার্যকর করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, দেশের মানুষের সংস্কৃতি ও বিশ্বাসের কথা বিবেচনায়...
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না—এ বিষয়ে পরিস্থিতি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর