বরিশাল আদালতে হট্টগোল ও ভাঙচুর, আইনজীবী সমিতির সভাপতি আটক

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪১ পিএম

বরিশাল আদালতের এজলাসে ঢুকে হট্টগোল, ভাঙচুর ও বিচারকের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে আদালত চত্বর থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ প্রদর্শন করেন।

আদালতের এজলাসে ঢুকে বিচারকের কাজে বাধা প্রদান ও আসবাবপত্র ভাঙচুরের অভিযোগে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে হেফাজতে নিয়েছে পুলিশ। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের করা একটি মামলায় তাঁকে আটক করা হয়।


ঘটনার প্রেক্ষাপট শুরু হয় মঙ্গলবার। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুস আদালতে আত্মসমর্পণ করলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরীয়তউল্লাহ তাঁর জামিন মঞ্জুর করেন।

এর আগে ১৭ ফেব্রুয়ারি সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজসহ আরও তিন আওয়ামী নেতা জামিনে মুক্তি পান। আওয়ামী লীগ নেতাদের এই ধারাবাহিক জামিনের ঘটনায় ক্ষুব্ধ হন বিএনপিপন্থী আইনজীবীরা।

মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমানের নেতৃত্বে একদল আইনজীবী অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের এজলাসে ঢুকে পড়েন।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আইনজীবীরা বিচারকের সামনে থাকা বেঞ্চে লাথি মারছেন, কাগজপত্র তছনছ করছেন এবং বিচারকের দিকে আঙুল তুলে চিৎকার করছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই বুধবার তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়।

বুধবার দুপুরে সাদিকুর রহমানকে তাঁর আসন থেকে তুলে নিয়ে আদালত ভবনের হাজতখানায় রাখা হয়। জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী হাফিজ উদ্দিন আহমেদ এই আটককে ‘অবৈধ’ দাবি করে বলেন, বিনা কারণে সমিতির সভাপতিকে তুলে নেওয়া হয়েছে।


এই খবর ছড়িয়ে পড়লে বিএনপিপন্থী আইনজীবীরা আদালত চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁরা সভাপতির মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আদালতের কার্যক্রম ও বিচারকের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। আইনজীবীদের একটি পক্ষ এই আটককে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে দেখছেন।

এআরএস
চেক চুরি ও সই জালিয়াতির মাধ্যমে ৩৬ লাখ টাকার বেশি আত্মসাতের চেষ্টার চাঞ্চল্যকর মামলায় লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির হাওলাদারকে কারাগারে পাঠানোর...
নেত্রকোনার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ, হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বরিশালে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এর তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলার উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজা পালানোর ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর