ইরানের প্রায় সব ধ্বংস করে দিয়েছি, সেখানে ভালো কাউকে চাই: ট্রাম্প

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১১:১৯ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের অধিকাংশ প্রতিরক্ষা ব্যবস্থা, নৌ ও বিমান লক্ষ্যবস্তু ধ্বংস করে দিয়েছে। 

মঙ্গলবার (৩ মার্চ) হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। খবর রয়টার্সের।

ইরানের সামরিক সক্ষমতা নিয়ে ট্রাম্প বলেন, মার্কিন সেনাবাহিনী দেশটির অনেক প্রতিরক্ষার বিরুদ্ধে সফল হয়েছে। তার ভাষায়, ‘প্রায় সবকিছুই ধ্বংস হয়ে গেছে।’ আমেরিকা ইরানের অসংখ্য নৌ ও বিমান লক্ষ্যবস্তু গুঁড়িয়ে দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে মন্তব্য করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, দেশটির ভেতর থেকেই কেউ শাসনভারের জন্য বেশি উপযুক্ত হতে পারে। তিনি বলেন, আমরা সেখানে এমন কাউকে দেখতে চাই যে ভালো। ইরানে কী ঘটে তা আমরা দেখবো, তবে প্রথমে আমাদের সামারিক বাহিনীর কাজ শেষ করতে হবে। 

ইরানে সরাসরি আঘাত করার পরবর্তী পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করে ট্রাম্প বলেন, সবচেয়ে খারাপ পরিস্থিতি হলো আমরা ইরানে আঘাত করলাম এবং কেউ একজন আগের ব্যক্তির মতোই খারাপভাবে দায়িত্ব গ্রহণ করলো। তিনি স্পষ্ট করেন যে, আগের শাসনের মতো পরিস্থিতি তারা পুনরায় দেখতে চান না।

একাত্তর/এসি
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর