ইরানে হামলায় ৫০ হাজারের বেশি মার্কিন সেনা অংশ নিচ্ছে: সেন্টকম

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০২:২৮ পিএম

ইরানে চলমান আগ্রাসনে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতির তথ্য প্রকাশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সংস্থাটি জানিয়েছে, এ অভিযানে অংশ নিয়েছে প্রায় ২০০ যুদ্ধবিমান, দুটি বিমানবাহী রণতরী, একাধিক কৌশলগত বোমারু বিমান এবং ৫০ হাজারেরও বেশি মার্কিন সেনা।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার মঙ্গলবার এক ভিডিও বার্তায় এসব তথ্য জানান। 
তিনি বলেন, চারদিন ধরে চলা এই অভিযান মধ্যপ্রাচ্যে এক প্রজন্মের মধ্যে সবচেয়ে বড় মার্কিন সামরিক সমাবেশ।

তার ভাষ্য অনুযায়ী, অভিযান শুরুর পর থেকে মার্কিন ও ইসরাইলি বাহিনী ইরানজুড়ে প্রায় ২০০০ লক্ষ্যবস্তুতে দুই হাজারেরও বেশি যুদ্ধাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে।

অন্যদিকে কুপার দাবি করেন, ইরান পাল্টা প্রতিক্রিয়ায় ৫০০-র বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুই হাজারেরও বেশি ড্রোন নিক্ষেপ করেছে। 

তিনি আরও বলেন, ইরানি নৌবাহিনীর সক্ষমতা ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং এখন পর্যন্ত ১৭টি ইরানি জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে।

অভিযান অব্যাহত থাকায় মার্কিন বাহিনী ও তাদের মিত্রদের ওপর হামলা চালানোর ইরানের সক্ষমতা কমে আসছে বলেও দাবি করেন সেন্টকম প্রধান।

এর আগে শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ব্যাপক হামলার পর থেকে অঞ্চলজুড়ে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ সামরিক কর্মকর্তাদের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং মোট নিহতের সংখ্যা প্রায় ৮০০ জনে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে।

জবাবে ইরান ইসরাইলের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক সম্পদকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

সেন্টকম জানিয়েছে, কুয়েতে একটি কৌশলগত অপারেশন সেন্টারে হামলায় ছয়জন মার্কিন সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

আরবিএস
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
তিন মাসেরও বেশি সময় ধরে চলা আমেরিকা-ইসরাইল বনাম ইরান যুদ্ধ বর্তমানে এক চরম অচলাবস্থায় রূপ নিয়েছে। বিশ্ব বাণিজ্যের প্রধান ধমনী ‘হরমুজ প্রণালি’ কার্যত বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতি যখন ধুঁকছে, ঠিক তখনই...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর