শ্রমজীবী নারীদের জীবনযুদ্ধ

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১০:৪৯ এএম

স্বামী হারানো, সংসার ভেঙে যাওয়া কিংবা নদীভাঙনের মতো একের পর এক প্রতিকূলতা। তবুও দমে যাননি লক্ষ্মীপুরের অদম্য নারীরা। সন্তানদের ভবিষ্যৎ গড়তে আর দুমুঠো ভাতের জোগানে তারা চালিয়ে যাচ্ছেন নিরন্তর সংগ্রাম। জেলার কমলনগর উপজেলার মাতাব্বর হাট, নয়াবাড়ি ও বিভিন্ন চরাঞ্চলে প্রতিদিন এমন শত শত নারীর হাড়ভাঙা খাটুনির দৃশ্য চোখে পড়ে।

আন্তর্জাতিক নারী দিবস ঘিরে লক্ষ্মীপুরের এই শ্রমজীবী নারীদের জীবনযুদ্ধের গল্পগুলো সমাজ ও অর্থনীতিতে তাদের অবদানের কথা নতুন করে জানান দিচ্ছে। তবে কঠোর পরিশ্রম করলেও তারা এখনো বঞ্চিত হচ্ছেন ন্যায্য মজুরি, নিরাপত্তা ও সামাজিক মর্যাদা থেকে।

জীবনযুদ্ধের নানা গল্প

কমলনগর উপজেলার চর লরেঞ্চ এলাকার ৩০ বছর বয়সী ফারহানা বেগম। স্বামী চলে যাওয়ার পর তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ছোট মেয়ে ফারিয়াকে নিয়ে তার সংসার। অন্যের বাসায় কাজ করে কোনোমতে দিন পার করছেন তিনি। বললেন, শত কষ্টের মধ্যেও মেয়েকে লেখাপড়া শিখিয়ে মানুষ করতে চাই।

একই উপজেলার কাজল রেখা (৪২) জানান তার সংগ্রামের কথা। স্বামী দ্বিতীয় বিয়ে করে অন্যত্র থাকায় তিন সন্তান রায়হান, শানিহন ও রিয়ানকে নিয়ে তিনি একা লড়ছেন। কখনো রাস্তার মাটি কাটা, আবার কখনো হোটেলে কাজ করে সন্তানদের পড়াশোনার খরচ জোগাচ্ছেন তিনি।

অন্যদিকে চর মাটির গ্রামের শাহিদা বেগম (৪০) স্বামী হারিয়েছেন অনেক আগে। ছেলে শাহাতাদ (১০) ও মেয়ে ছুমাইয়াকে (১৪) নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটছে তার। আবার অন্যের জায়গায় আশ্রয় নিয়ে সন্তানদের নিয়ে টিকে থাকার লড়াই করছেন ৪৮ বছর বয়সী নাছিমা বেগম। তার অভিযোগ, দিনরাত পরিশ্রম করেও ন্যায্য মজুরি পাচ্ছেন না তারা।

ভোটার হিসেবে সচেতনতা ও প্রত্যাশা

লক্ষ্মীপুর জেলায় মোট ১৬ লাখ ৩৭ হাজারের বেশি ভোটারের মধ্যে নারী ভোটার প্রায় ৭ লাখ ৯০ হাজার। এবারের প্রেক্ষাপটে লক্ষ্মীপুরের নারীরা শুধু ভোটার হিসেবেই নয়, বরং নিজেদের অধিকার ও উন্নয়ন নিয়ে আগের চেয়ে অনেক বেশি সচেতন। তাদের প্রত্যাশা—সমান অধিকার, ন্যায্য মজুরি ও সম্মানের সঙ্গে বেঁচে থাকার সুযোগ।

বিশেষজ্ঞ ও কর্মকর্তাদের বক্তব্য

নারীদের এই দুরবস্থা নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) জ্যেষ্ঠ সহ-সভাপতি তানিয়া রব বলেন, নারীদের উন্নয়নের জন্য শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, বাস্তব সুযোগ সৃষ্টি করতে হবে। লক্ষ্মীপুর কৃষি ও কুটির শিল্পের জন্য সম্ভাবনাময় এলাকা। স্থানীয় সম্পদ কাজে লাগিয়ে এখানকার নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা সম্ভব।

নারীর ক্ষমতায়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে উল্লেখ করে লক্ষ্মীপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুলতানা জোবেদা খানম বলেন, আইজিই প্রকল্পসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অসহায় ও দুস্থ নারীদের প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হচ্ছে, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারেন।

বিশেষজ্ঞদের মতে, নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হলে কেবল আইন যথেষ্ট নয়, বরং এর কার্যকর বাস্তবায়ন জরুরি। শিক্ষা, নিরাপত্তা ও কর্মসংস্থানে সমান সুযোগ নিশ্চিত করাই হবে এবারের নারী দিবসের মূল সার্থকতা।

একাত্তর/আরএ
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জকে উপজেলায় রূপান্তর করা হয়েছে এবং নোয়াখালী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ...
লক্ষ্মীপুরে সম্প্রতি দিনের বেলা একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যাসহ একাধিক আলোচিত অপরাধের ঘটনার পর রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়াকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা...
লক্ষ্মীপুরে একটি ভাড়া বাসায় ঢুকে মা ও তার দুই মেয়েকে কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত। এ ঘটনায় গুরুতর আহত আরেক মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর