ছয় মাস তীব্র যুদ্ধ চালানোর ক্ষমতা আছে ইরানের: আইআরজিসি

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৬:২০ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ সংঘাতের দশম দিনে এসে ইরান ও ইসরাইল-আমেরিকা জোটের মধ্যকার বাগযুদ্ধ চরমে পৌঁছেছে। রোববার (৮ মার্চ) ইরানের শক্তিশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, বর্তমান তীব্রতায় যুদ্ধ চললেও তারা অন্তত আরও ছয় মাস লড়াই চালিয়ে যেতে সক্ষম।

একই সঙ্গে তারা দাবি করেছে, এ অঞ্চলের মার্কিন ও ইসরায়েলি ঘাঁটি সংশ্লিষ্ট দুইশ’র বেশি লক্ষ্যবস্তুতে তারা সফল হামলা চালিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে ‘এপিক ফিউরি’ (যুক্তরাষ্ট্রের দেয়া নাম) এবং ‘লায়ন্স রোর’ (ইসরাইলের দেয়া নাম) নামক অপারেশন শুরু করে।


এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইসহ শীর্ষ পর্যায়ের বেশ কিছু নেতা নিহত হন। এর প্রতিশোধ হিসেবে ইরানও বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব এবং জর্ডানে অবস্থিত মার্কিন ও ইসরাইলি সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা শুরু করে।

আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান গতির এই তীব্র যুদ্ধ কমপক্ষে ছয় মাস চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে।

এই ঘোষণা এমন এক সময়ে এল যখন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার স্পষ্ট জানিয়েছেন, ইসরাইল তার ‘সর্বশক্তি’ দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে। নেতানিয়াহুর দাবি, তেহরানের আকাশের নিয়ন্ত্রণ এখন প্রায় সম্পূর্ণভাবে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হাতে।

ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে এই সংকটকালীন সময়ে কিছুটা সমন্বয়হীনতা লক্ষ্য করা গেছে। শনিবার ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বিবৃতিতে বলেন, ইরান কখনোই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বিনা শর্তে আত্মসমর্পণ’-এর দাবি মেনে নেবে না। তিনি প্রতিবেশী রাষ্ট্রগুলোর কাছে দুঃখ প্রকাশ করে বলেন, আক্রান্ত না হলে ইরান তার প্রতিবেশীদের লক্ষ্যবস্তু করবে না।


কিন্তু প্রেসিডেন্টের এই নমনীয় বার্তার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের কট্টরপন্থী বিচারবিভাগীয় প্রধান গোলাম হোসেন মহসেনি এজেয়ি সম্পূর্ণ ভিন্ন সুর শোনান। অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদের এই প্রভাবশালী সদস্য বলেন, আঞ্চলিক দেশগুলোর ভূমি শত্রুরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবহার করছে। যারা আমাদের দেশের বিরুদ্ধে আগ্রাসনে শত্রুকে সহায়তা দিচ্ছে, তাদের ওপর এই ভয়াবহ হামলা চলতেই থাকবে।


বাস্তবেও প্রেসিডেন্টের বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যে সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ইরাকে হামলা চালিয়েছে তেহরান। এর ফলে পারস্য উপসাগরীয় দেশগুলোতে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। একদিকে প্রেসিডেন্ট কূটনীতির কথা বলছেন, অন্যদিকে সামরিক ও বিচার বিভাগীয় প্রধানরা প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা অব্যাহত রাখার হুমকি দিচ্ছেন।

বিশ্লেষকদের মতে, ইরান যদি সত্যিই ছয় মাস এই যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য রাখে, তবে তা বিশ্ব অর্থনীতি এবং বিশেষ করে জ্বালানি তেলের বাজারে এক অপূরণীয় ক্ষতি ডেকে আনবে।

তথ্যসূত্র: আল জাজিরা, রয়টার্স, এনডিটিভি

এআরএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর