ট্রাম্পকে ‘বুড়ো আঙুল দেখিয়ে’ মোজতবা খামেনির নেতৃত্বে ঐক্যবদ্ধ ইরান

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ১২:৩৩ পিএম

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণার পর তার পেছনে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব এককাট্টা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি বিরোধিতা এবং ‘হস্তক্ষেপের’ ইচ্ছাকে উপেক্ষা করে তেহরান এই নিয়োগের মাধ্যমে ওয়াশিংটনকে কঠোর বার্তা দিয়েছে।

এর আগে ডোনাল্ড ট্রাম্প মোজতবা খামেনিকে ‘লাইটওয়েট’ হিসেবে অভিহিত করেছিলেন এবং ইরানের নেতা নির্বাচনের প্রক্রিয়ায় নিজের প্রভাব খাটাতে চেয়েছিলেন। তবে ইরানের জন্য এটি একটি ‘রেড লাইন’।

মোজতবাকে বেছে নেওয়ার মাধ্যমে ইরান এই বার্তাই দিয়েছে যে, কোনো শক্তিশালী বিদেশি শক্তি নয়, বরং ইরানই তার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে।

ইরানের প্রায় প্রতিটি রাজনৈতিক ও নিরাপত্তা সংস্থা এই নিয়োগের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। যার মধ্যে রয়েছে—প্রেসিডেন্ট, সংসদ স্পিকার, আইআরজিসি, সশস্ত্র বাহিনী, বাসিজ আধাসামরিক বাহিনী, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, জাতীয় পুলিশ এবং প্রতিরক্ষা ও গোয়েন্দা মন্ত্রণালয়।

বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের শুরুর দিকে শীর্ষ নেতাদের হত্যার মাধ্যমে ইরানকে বিচ্ছিন্ন করার যে লক্ষ্য ছিল, তা এই নিয়োগের মাধ্যমে ব্যর্থ করে দেওয়া হয়েছে। এটি আক্রমণকারী শক্তিগুলোর প্রতি ইরানের ঐক্যের একটি শক্তিশালী বার্তা।

মোজতবা খামেনি এতদিন পর্দার আড়ালে থাকায় তার সমর্থকরা এখন তার কণ্ঠস্বর শুনতে এবং জাতির উদ্দেশ্যে তার ভাষণ দেখার অপেক্ষায় রয়েছেন। তবে দেশের বর্তমান নাজুক ও বিপজ্জনক পরিস্থিতিতে তার নিরাপত্তার কথা বিবেচনা করে এখনই জনসমক্ষে আসা বা যোগাযোগ করা কঠিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

একাত্তর/আরএ
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর