নেতানিয়াহুর অবস্থান নিয়ে ঘনীভূত রহস্য ও জল্পনা

আপডেট : ১০ মার্চ ২০২৬, ০১:১৩ পিএম

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যখন বারুদের গন্ধ তুঙ্গে, ঠিক তখনই এক চাঞ্চল্যকর খবর ডালপালা মেলতে শুরু করেছে; কোথায় আছেন বেনিয়ামিন নেতানিয়াহু? তসনিম নিউজ এজেন্সির হিব্রু সংস্করণসহ বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রী হয়তো বড় কোনো হামলার শিকার হয়েছেন অথবা গুরুতর আহত। যদিও সরকারিভাবে এই বিষয়ে এখনো কোনো ‘হ্যাঁ’ বা ‘না’ মেলেনি, তবে বেশ কিছু রহস্যজনক ঘটনা এই জল্পনাকে আরও উসকে দিচ্ছে।

তসনিম নিউজের বিশ্লেষণ অনুযায়ী, নেতানিয়াহুর ‘অন্তর্ধান’ নিয়ে যে বিষয়গুলো এখন আলোচনার কেন্দ্রে রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে-


ভিডিওবার্তার অনুপস্থিতি:
গত তিন দিন ধরে নেতানিয়াহুর ব্যক্তিগত চ্যানেলে নতুন কোনো ভিডিও পোস্ট করা হয়নি। চার দিন ধরে তার কোনো নতুন ছবিও প্রকাশ্যে আসেনি। অথচ এর আগে প্রতিদিন নিয়ম করে কমপক্ষে একটি বা ক্ষেত্রবিশেষে তিনটি ভিডিও বার্তা তিনি দিতেন। বর্তমানে তার নামে যে বিবৃতিগুলো আসছে, সেগুলো শুধু ‘টেক্সট’ বা লিখিত আকারে।

নিরাপত্তার কড়াকড়ি: হিব্রু সংবাদমাধ্যমগুলোর দাবি, গত ৮ মার্চ থেকে নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনের চারপাশে নিরাপত্তা বলয় নজিরবিহীনভাবে বাড়ানো হয়েছে। বিশেষ করে ‘সুইসাইড ড্রোন’ বা আত্মঘাতী ড্রোনের হামলা ঠেকাতে বসানো হয়েছে বিশেষ সরঞ্জাম। প্রশ্ন উঠছে, এই বিশেষ সতর্কতা কি শুধু সম্ভাব্য হামলার ভয়ে, নাকি কোনো অঘটন ঘটে যাওয়ার পর?

 
মার্কিন প্রতিনিধিদের সফর বাতিল:
সবচেয়ে রহস্যজনক বিষয় হলো, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের মঙ্গলবারের নির্ধারিত ইসরাইল সফরটি আচমকা বাতিল করা হয়েছে। কূটনৈতিক মহলে গুঞ্জন, নেতানিয়াহুর বর্তমান ‘অনিশ্চিত’ পরিস্থিতির কারণেই কি এই জরুরি সিদ্ধান্ত?

ম্যাক্রঁ-নেতানিয়াহু ফোনালাপ নিয়ে অস্পষ্টতা: ফ্রান্সের এলিসি প্যালেস সম্প্রতি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও নেতানিয়াহুর মধ্যে এক ফোনালাপের খবর প্রকাশ করেছে। কিন্তু অদ্ভুতভাবে সেই রিপোর্টে ফোনালাপের নির্দিষ্ট তারিখ বা সময় উল্লেখ করা হয়নি, শুধু আলোচনার মূল বিষয়বস্তু লিখিতভাবে প্রকাশ করা হয়েছে।


ইসরাইলি রাজনীতিতে নেতানিয়াহুর এমন দীর্ঘকালীন ‘নীরবতা’ সচরাচর দেখা যায় না। যেখানে যুদ্ধের প্রতিটি পদক্ষেপে তিনি ক্যামেরার সামনে এসে নিজের অবস্থান জানান দেন, সেখানে টানা কয়েকদিন তার অনুপস্থিতি নিয়ে খোদ হিব্রু ভাষাভাষী সোর্সগুলোই এখন সন্দেহ প্রকাশ করছে।

অনেকে ধারণা করছেন, ২৯ ফেব্রুয়ারি বা তার পরবর্তী কোনো ইরানি পাল্টা হামলায় হয়তো নেতানিয়াহু ক্ষতিগ্রস্ত হয়েছেন, যা ইসরাইলি সেন্সরশিপের কারণে চেপে রাখা হচ্ছে। তবে যতক্ষণ না তিনি নিজে ভিডিও বার্তায় উপস্থিত হচ্ছেন, ততক্ষণ এই মসলাদার রহস্য শুধু ঘনীভূতই হতে থাকবে।

এআরএস
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
তিন মাসেরও বেশি সময় ধরে চলা আমেরিকা-ইসরাইল বনাম ইরান যুদ্ধ বর্তমানে এক চরম অচলাবস্থায় রূপ নিয়েছে। বিশ্ব বাণিজ্যের প্রধান ধমনী ‘হরমুজ প্রণালি’ কার্যত বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতি যখন ধুঁকছে, ঠিক তখনই...
হরমুজ় প্রণালী নিয়ে বিশ্ববাজারে সৃষ্ট উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের আরও এক লাইফলাইন বা গুরুত্বপূর্ণ জলপথ অচল করে দেওয়ার প্রকাশ্য হুমকি দিল ইরান। তেহরানের সোজা...
মধ্যপ্রাচ্যের আকাশছোঁয়া উত্তেজনার মাঝেই এক অভাবনীয় ও ইতিবাচক কূটনৈতিক অগ্রগতির বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব জটিলতা কাটিয়ে আগামী সপ্তাহের মধ্যেই ইরানের সাথে একটি অত্যন্ত...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর