দুর্দান্ত বোলিংয়ে পর ব্যাটিং তাণ্ডব, পাত্তাই পেলো না পাকিস্তান

আপডেট : ১১ মার্চ ২০২৬, ১০:০৫ পিএম

নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ের পর ওপেনার তানজিদ হাসান তামিমের ঝড়ো ব্যাটিংয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

বুধবার (১১ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের তোপের মুখে ৩০.৪ ওভারে মাত্র ১১৪ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাবে ১১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৫.১ ওভারে ২ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ।

পাকিস্তানের শুরুটা ছিল ধীরগতির। তাসকিন আহমেদের তৃতীয় ওভারে দুই বাউন্ডারি হাঁকিয়ে ওপেনার সাহিবজাদা ফারহান কিছুটা আগ্রাসী হওয়ার চেষ্টা করেন। অপর প্রান্তে অভিষিক্ত মা’জ সাদাকাতও মুস্তাফিজুর রহমানের এক ওভারে বাউন্ডারি মারেন। উদ্বোধনী জুটিতে ৪১ রান যোগ করেন এই দুই ব্যাটার।

তবে পাওয়ার প্লের শেষ ওভারে আক্রমণে এসে পাকিস্তানের ইনিংসে প্রথম ধাক্কা দেন নাহিদ রানা। ওভারের শেষ বলে কাট করতে গিয়ে পয়েন্টে আফিফ হোসেনের হাতে ক্যাচ তুলে দেন ফারহান। ২৭ রান করা এই ওপেনারের বিদায়ে ভাঙে ৪১ রানের উদ্বোধনী জুটি।

এরপর নিজের পরের চার ওভারে নিয়মিত উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধস নামান এই তরুণ পেসার। শামিল হোসাইন, মা’জ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগাকে সাজঘরে ফেরান তিনি। এদিন ক্যারিয়ারের প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকার (ফাইফার) পূরণ করেন নাহিদ রানা।

অন্য প্রান্তে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও দারুণ বোলিং করেন। তিনি ২৯ রানে নেন ৩টি উইকেট। এছাড়া তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান নেন একটি করে উইকেট।

৮২ রানে নবম উইকেট হারানোর পর একশ’ রান পার করা নিয়েও শঙ্কায় পড়ে পাকিস্তান। তবে শেষ দিকে ফাহিম আশরাফ লড়াই চালিয়ে যান। আবরার আহমেদকে সঙ্গে নিয়ে শেষ উইকেটে ৩২ রানের জুটি গড়ে দলকে শতকের ঘর পার করান তিনি। ৩৭ রানের ইনিংস খেলেন ফাহিম।

জবাবে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন বাংলাদেশের ওপেনাররা। যদিও তৃতীয় ওভারে সাইফ হাসানের উইকেট হারায় বাংলাদেশ, তবে তাতে খুব একটা সমস্যা হয়নি। তানজিদ হাসান তামিম দ্রুত রান তুলতে থাকেন।

মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের এক ওভারে একটি চার ও একটি ছক্কা মারেন তানজিদ। পরের ওভারে শাহিন আফ্রিদিকে তিনটি বাউন্ডারি হাঁকান নাজমুল হোসেন শান্ত। পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৮১ রান।

মাত্র ৩২ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তানজিদ। পরে ওয়াসিম জুনিয়র শান্তকে (২৭) আউট করে ৮২ রানের জুটি ভাঙলেও ততক্ষণে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়।

শেষ পর্যন্ত ৪২ বলে ৭টি চার ও ৫টি ছক্কার সাহায্যে অপরাজিত ৬৭ রান করে বাংলাদেশকে সহজ জয় এনে দেন তানজিদ হাসান তামিম।

এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। আগামী শুক্রবার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

বাংলাদেশে একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হোসেন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

পাকিস্তান একাদশ: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), শাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হোসেন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আগা, হুসেইন তালাত, আব্দুল সামাদ, ফাহিম আশরাফ, মোহম্মদ ওয়াসিম জুনিয়র, আবরার আহমেদ।

আরবিএস
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
১৪ দল নিয়ে অনুষ্ঠিত হবে ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। যৌথভাবে এই আসরের আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর